নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দ্বিতীয় জয় পেল না মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে সূর্যকুমার যাদবদের অনায়াসে উড়িয়ে দিলেন অক্ষর প্যাটেলরা। হার্দিক চোট সমস্যায় জর্জরিত থাকায় অধিনায়কের দায়িত্ব নেন সূর্যকুমার যাদব। যার অধীনে বেহাল দশা হল দলের।টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। ১১ বল বাকি থাকতে অনায়েসেই মুম্বইয়ের দেওয়া রান তাড়া করে জয় পেল আয়োজক শিবির। ফের দুরন্ত ইনিংস খেললেন সমীর রিজভি।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৬২ রান তোলে মুম্বই। যেখানে ২০০-র বেশি রান হওয়ার কথা ছিল। রিকলটন ব্যর্থ। রোহিত শর্মা ৩৫ রান করেই সাজঘরে ফেরেন। শুরুটা ভাল করলেও বড় রানে পৌঁছাতে পারলেন না তিনি। তিলক ২ বলেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর অর্ধ শতরান করেন সূর্যকুমার যাদব। করেন ৩৫ বলে ৫১ রান। ৩ টি চারসহ ২ টি ছয় দিয়ে সাজানো ছিল তার ইনিংস। শেষদিকে নমন ধীর ২৮ রানের মূল্যবান ইনিংস খেলে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন। ১১ করেন করবিন বশ। দিল্লির হয়ে সর্বাধিক ২ টি উইকেট নিয়েছেন মুকেশ কুমার। বাকিরা পেয়েছেন ১ টি করে উইকেট।
জবাবে ব্যাটে নেমে ১৮.১ ওভারেই কাজ হাসিল করে নেয় দিল্লি। ফের ব্যর্থ কেএল রাহুল। তবে এদিন ব্যাট চালিয়েছেন দুরন্ত ছন্দে টাকা পাথুম নিঃশঙ্কা। ৬ টি চার সহ ১ টি ছয়ের মাধ্যমে করেছেন ৪৪ রান। নীতীশ রানা জলদি ফেরার পর ঝোড়ো ইনিংস খেলেন রিজভি। বাকিদের আর কিছুই করতে হয়নি। চার ছয়ের বন্যায় পুরো স্টেডিয়াম মাতিয়ে দেন তিনি। ৭ টি ছয় ও ৭ টি চার মেরেছেন তরুণ ব্যাটার। ২ ম্যাচে ২ টি জিতে বর্তমানে লিগ টেবিলের শীর্ষে দিল্লি। পঞ্জাবের থেকে নেট রান রেটে এগিয়ে অক্ষর প্যাটেলরা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের