নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে বিক্ষোভের মাঝে বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী মুস্তাফিজুরকে ছাঁটাই করেছে কলকাতা। বিশ্বকাপ খেলা অবধি জল গড়িয়েছে। এরই মাঝে নিজের দেশের লিগে ম্যাচের নায়ক হলেন মুস্তাফিজুর। খাতায় কলমে না হলেও নিজের নিজের জাত চিনিয়ে দিলেন বাংলাদেশি পেসার। শেষ ওভারে ম্যাচ জিতিয়ে বাজিমাত করলেন তিনি।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। রংপুরের শুরুটা ভাল হয়নি। শুরুর দিকের ব্যাটারেরা কেউ রান পাননি। ৩০ রানে ৩ উইকেট পড়ে যায় তাদের। সেখান থেকে দলের হাল ধরেন ব্রিটিশ দাউইদ মালান ও মাহমুদুল্লাহ। মালান ৩৩ , মাহমুদুল্লাহ ৫১ করেন। ঢাকাকে ১৫৬ রানের টার্গেট দেয় রংপুর।
জবাবে ব্যাটে নেমে ওপেনিং জুটিতেই ৫৪ রান তুলে ফেলেন রহমানুল্লাহ গুরবাজ ও আবদুল্লাহ আল মামুন। অধিনায়ক মহম্মদ মিঠুন অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ। প্রথম ২ ওভারে ১৭ রান দিয়েছিলেন মুস্তাফিজুর। ডেথ বোলিংয়ের জন্য রেখে দেওয়া হয়েছিল তাকে। ১৮ তম ওভারে বল করতে এসে মাত্র ২ রান দেন।
এরপর শেষ ওভারে আসল পরীক্ষা ছিল তার সামনে। যেখানে মাত্র ১০ রান বাকি ছিল। টি টোয়েন্টি ক্রিকেটে এই রান একেবারেই জলভাত। তবে স্লোয়ার ও কাটারের মিশ্রণে বোলিং করে ঢাকাকে ৪ রানের বেশি করতে দেননি মুস্তাফিজুর। তবুও ম্যাচ সেরার পুরস্কার পাননি তিনি। এই ম্যাচ জিতিয়ে বিসিসিআইয়ের কাছে বিশেষ বার্তা দিলেন ফিজ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের