নিজস্ব প্রতিনিধি , লন্ডন - বিশ্বকাপের দল ঘোষণা করে ফেলল ইংল্যান্ড। তবে অন্যতম বড় চমক মারকুটে লিয়ম লিভিংস্টোনের জায়গা না পাওয়া।আইপিএলে ১৩ কোটি টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন। তবে জাতীয় দলই তাকে বিশ্বকাপের দলে ঠাঁই দিল না। অ্যাশেজে ভাল খেলার সুবাদে প্রথমবার জায়গা পেলেন জশ টাং।
বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। লিভিংস্টোনের পাশাপাশি জায়গা পাননি উইকেটরক্ষক জেমি স্মিথও। সাদা বলের ক্রিকেটে ১৯ টি ওয়ান ডে সহ ৫ টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন স্মিথ। তবে ইংল্যান্ডের টি টোয়েন্টি দলে জস বাটলার ও ফিল সল্টের মতো তারকা দুই উইকেটরক্ষক ব্যাটার থাকায় স্মিথের জায়গা হয়নি। একদিকে বাটলার অভিজ্ঞ , অন্যদিকে টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা মারকুটে ব্যাটার এখন ফিল সল্ট।
অ্যাশেজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে বড় ভূমিকা নিয়েছেন । প্রথম ইনিংসে ৫ ও দ্বিকীয় ইনিংসে ২ উইকেট নিয়েছেন টাং। সাম্প্রতিক ছন্দ বিবেচনা করেই তাকে দলে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় তিনটি এক দিন ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। উল্লেখ্য, আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ।
ইংল্যান্ডের ১৫ জনের দল -
হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলারভি (উইকেটরক্ষক), ফিল সল্ট (উইকেটরক্ষক), বেন ডাকেট, টম ব্যান্টন, জেকব বেথেল, উইল জ্যাকস, জেমি ওভারটন, স্যাম কারেন, রেহান আহমেদ, লিয়াম ডসন, আদিল রশিদ, জফ্রা আর্চার, জশ টং, লুক উড।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের