নিজস্ব প্রতিনিধি , পাটনা - কোটিপতি লিগ IPL-এ বিহারের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছে। তার এই মেগা পারফরম্যান্সের পর এবার দেশের সবচেয়ে বড় ক্রিকেট মঞ্চে নতুন দাবি উঠল। চেন্নাই, মুম্বই বা কলকাতার মতো এবার বিহার থেকেও একটি নিজস্ব ফ্র্যাঞ্চাইজি দল নামানোর দাবি উঠেছে। ক্রিকেট মহলে এই নিয়ে এখন জোরালো সওয়াল শুরু হয়েছে। সমস্তিপুরের এই খুদে ক্রিকেটারের আকাশছোঁয়া সাফল্যের ওপর ভর করেই এই জনদাবি উঠেছে। এবার এই দাবিতে সরকারিভাবে সিলমোহর দিলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি। তিনি এই প্রস্তাবে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
এই মেগা দাবির সূত্রপাত ঘটে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেদান্ত রিসোর্সেসের চেয়ারম্যান অনিল অগ্রবালের একটি এক্স (টুইটার) পোস্টকে কেন্দ্র করে। সমাজমাধ্যমে খোদ অনিল অগ্রবাল ইঙ্গিত দিয়েছেন, BCCI সবুজ সংকেত দিলে তিনি নিজেই বিহারের এই সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি দলটির মালিকানা কিনতে সম্পূর্ণ প্রস্তুত। চলতি মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে মাত্র ১৫ বছর বয়সে ৫৭৯ রান করেছে বৈভব। তার পাশাপাশি তিনি গোপালগঞ্জের সাধারণ পরিবার থেকে উঠে আসা বোলার সাকিব হুসেনের উদাহরণ টেনেছেন।
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়া পটনার ছেলে ঈশান কিষণের কথাও তিনি বলেন। অগ্রবালের প্রশ্ন, এত প্রতিভাবান ক্রিকেটার উপহার দেওয়ার পরেও ক্রিকেট মানচিত্রে বিহার কেন এখনও সঠিক পরিকাঠামো ও পরিচিতি থেকে বঞ্চিত থাকবে? তিনি সাফ জানান, রাজ্যের প্রতিভারা যাতে ঘরের মাঠেই বিশ্বমানের ক্রিকেট খেলার সুযোগ পান, তার জন্য সবরকম আর্থিক সাহায্য করতে তিনি রাজি। শিল্পপতির এই দূরদর্শী পোস্টের পরেই বিহারের প্রশাসনিক অলিন্দে বড়সড় নড়াচড়া শুরু হয়ে যায়।
মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি অনিল অগ্রবালের সুরে সুর মিলিয়ে সরকারিভাবে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বিহারের মাটিতে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। রাজ্য সরকার ইতিমধ্যেই নতুন ক্রীড়ানীতি ও স্টেডিয়াম তৈরির সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এই অবস্থায় বেদান্ত গোষ্ঠীর মতো বড় কর্পোরেট হাউজের সহযোগিতা পেলে বিহারের ক্রিকেটকে বিশ্বমানের স্তরে নিয়ে যাওয়া অনেক সহজ হবে। অতীতে রঞ্জি ট্রফিতে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের অভ্যন্তরীণ দলাদলি ছিল। পরিকাঠামোর অভাবও ছিল প্রচুর। সেই কারণে মহেন্দ্র সিং ধোনির মতো তারকাকে ঝাড়খণ্ডের হয়ে খেলতে হয়েছিল। সেই অন্ধকার অতীতকে ভুলিয়ে এখন নতুন ভোরের স্বপ্ন দেখছেন পটনার ক্রীড়াপ্রেমীরা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের