নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - ২০২৩ সালের পর থেকে শনির দশা কাটছেনা চেন্নাই সুপার কিংসের। নিজেদের রাজত্ব নিজেরাই হারিয়েছে ইয়েলো আর্মি। রবিবার চেন্নাইয়ের বোলারদের নিয়ে ছিনিমিনি খেলেছে বেঙ্গালুরুর ব্যাটাররা। এই ম্যাচেই এক লজ্জার নজির গড়ে ফেলল চেন্নাই সুপার কিংস। এই প্রথমবার ২৫০ রান হজম করল চেন্নাই সুপার কিংস।
৬৫৬১ দিন পর প্রথমবার চেন্নাইয়ের বিরুদ্ধে ২৫০ রান করেছে কোনো দল। ২০০৮ সালের ১৯ এপ্রিল আইপিএলে প্রথম ম্যাচ খেলেছিল চেন্নাই সুপার কিংস। তার পর থেকে এত বছরে ৬৫৬১ দিন ধরে এই পাহাড়প্রমাণ রান হজম করেনি সিএসকে। এর আগে চেন্নাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছিল পঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স। ২০১৪ সালের ৭ ই মে কটকে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান করেছিল পঞ্জাব। ২০২৪ সালের ১০ ই মে আহমেদাবাদে গুজরাত টাইটান্স করেছিল ২৩১ রান।
উল্লেখ্য , ২০২৪ সালে ১৪ ম্যাচের মধ্যে সাতটি জিতেছিল চেন্নাই সুপার কিংস। হেরেছিল সাতটি। ২০২৫ সালে ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটি জিতেছিল চেন্নাই। হেরেছিল ১০টি। পয়েন্ট তালিকায় সকলের শেষে ছিল তারা। এবারও প্রথম তিনটি ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। অর্থাৎ, শেষ ৩১ ম্যাচের মধ্যে ১১টি ম্যাচ জিতেছে চেন্নাই। হেরেছে ২০টি। তবে বিশেষজ্ঞদের মতে , দেওয়াল্ড ব্রেভিস ও ধোনি ফিরলে দলের ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী হবে। আপাতত এই দুই তারকার ফেরার আশায় চেন্নাই সমর্থকরা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের