নিজস্ব প্রতিনিধি , লাহোর - ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক এখন তলানিতে। কেউ কাউকে দুচোখে দেখতে পারেনা। যার প্রভাব দেখা গেছে বাইশ গজেও। আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের প্রবেশ বন্ধ। তবে এবার বিদেশি লিগ থেকেই কোটি টাকা কামানোর পথ বন্ধ হতে চলেছে বাবর আজম শাহিন আফ্রিদিদের। ফের পাকিস্তানকে বয়কট করতে চলেছে ভারতীয়রা।
সূত্রের খবর , ইংল্যান্ডের টি-২০ লিগ দ্য হান্ড্রেডে পাক ক্রিকেটারদের কিনবে না ভারতীয় মালিকানাধীন দলগুলি। বিশ্বকাপের পরেই রয়েছে দি হান্ড্রেড প্রতিযোগিতার নিলাম। আগামী ২১শে জুলাই থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। যদিও প্রতিযোগিতায় আইপিএল ফ্র্যাঞ্চাইজি থাকায় কয়েকটি দলে পাকিস্তানি খেলোয়াড়দের প্রবেশ বন্ধ হতে পারে। তাদের হয়তো কিনবেইনা সেই নির্দিষ্ট দলগুলি। যদিও ইসিবির তরফ থেকে সরকারিভাবে বার্তা দেওয়া হয়েছে কোনও ক্রিকেটারের প্রতি যেন বৈষম্যমূলক আচরণ না
ইংল্যান্ডের টি-২০ লিগে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে দল চালানো হবে। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার রয়েছে ওভাল ইনভিনসিবলসে, সানরাইজার্স হায়দরাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে। দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে সাদার্ন ব্রেভ দলে। আট দলের মধ্যে চারটিতেই রয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি। তাই সেইসব দলে পাকিস্তানি খেলোয়াড়দের কেনার সম্ভাবনা অনেকটাই কম।
উল্লেখ্য , একাধিক পাক ক্রিকেটার খেলেছেন দি হান্ড্রেড প্রতিযোগিতায়। সেই তালিকায় রয়েছেন ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির, শাহিন আফ্রিদি, শাদাব খান, হ্যারিস রউফরা। তবে পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের কেউই হান্ড্রেডে খেলেননি। এমনকি দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগেও পাকিস্তানের কোনও ক্রিকেটারকে দেখা যায়নি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের