নিজস্ব প্রতিনিধি , লাহোর - ক্রীড়াজগতে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক মোটেই সুবিধের নয়। প্রায়ই পাক তারকারা ভারতের ক্রিকেটকে অসম্মান করেন , কটু কথা বলেন। এসব কিছুই নতুন নয়। কিছুদিন আগেই প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম আইপিএলকে নিশানা করেছিলেন। এরপরই পুরস্কৃত হলেন আক্রম। পাকিস্তান সুপার লিগে বিশেষ সম্মান দেওয়া হল তাকে।
এর আগে পাকিস্তান সুপার লিগে কোচের দায়িত্ব সামলেছেন আক্রম। এবার পাকিস্তান সুপার লিগের প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে। সেই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। আইপিএলকে নিশানা করলেও এই লিগের সঙ্গে প্রায় ৭ বছর যুক্ত ছিলেন আক্রম। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ছিলেন তিনি। তাঁর আমলে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর।
কিছুদিন আগে আক্রম বলেছিলেন , "পাকিস্তান সুপার লিগের সবচেয়ে ভাল বিষয় হল, ৩৪ দিন বা তার সামান্য বেশি দিন চলে। অন্য দেশের লিগের মতো তিন মাস ধরে চলে না। ওই সময় বাচ্চা বড় হয়ে যায়। কিন্তু ওই লিগ শেষ হয় না।" নাম না নিলেও কারোরই বুঝতে সমস্যা হয়নি যে তার নিশানায় আইপিএল।
সাধারণত আইপিএলের আগে পাকিস্তান সুপার লিগ হয়। তবে আসন্ন মরশুমে দুই লিগের লড়াই চলবে সরাসরি। কারণ , আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই পাকিস্তান সুপার লিগ পিছিয়ে দিতে হয়েছে। ২৩ শে মার্চ থেকে শুরু পিএসএল। চলবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। আবার, ২৬ শে মার্চ থেকে শুরু আইপিএল। শেষ হবে ৩১ শে মে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের