নিজস্ব প্রতিনিধি , লাহোর - নিজেদের মত করে বিশ্বকাপের নিয়ম বানিয়ে নিলেই যেন সবথেকে ভাল হয় পাকিস্তানের। একের পর এক নাটক করে চলেছে তারা। ভারতের বিরুদ্ধে খেলতে নারাজ মহসিন নকভি। যদিও ক্রিকেটারদের ওপর সবটা চাপিয়ে দিয়েছে পাক সরকার। ম্যাচ বয়কট করলে আইসিসির শাস্তির সম্মুখীন হতে পারে পাকিস্তান। এর ভয়ে বাকি দেশগুলোর কাছে সাহায্য ভিক্ষা চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কোনো সঠিক কারণ ছাড়াই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়ানোর নামে একপ্রকার নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা। এমনকী সরাসরি আইসিসি’র সঙ্গে যোগাযোগও করেনি পাক বোর্ড। সরকারের সোশাল মিডিয়া বার্তাকেই তারা আনুষ্ঠানিক বলে ধরে নেওয়া হয়েছে। আবার অন্যদিকে সালমান আলী আঘারা জানিয়েছেন ক্রিকেটাররা খেলতে ইচ্ছুক। এই সবের মাঝে আইসিসির শাস্তি থেকে বাঁচতে বাকি দেশগুলোর দরবারে ঘুরছে পাকিস্তান। যদিও সবাই খালি হাতেই ফেরাচ্ছে তাদের।
আইসিসি-সহ বিসিসিআইকে বেকায়দায় ফেলতেই যে এই সুর তুলেছে তা জানতে বাকি নেই দেশগুলির। শেষমুহূর্তে যে তারা বিশ্বকাপ খেলতে ইচ্ছুক সেই নিয়েও সন্দেহের অবকাশ নেই। তাই পাকিস্তানকে সাহায্য করে কেউই আইসিসি ও বিসিসিআইয়ের বিরোধিতা চাইছেনা। মহসিন নকভির পাক বোর্ড ঠিক করেছে তারা আইসিসি’কে কিছু জানাবেও না। বয়কটের সিদ্ধান্ত নিয়ে কোনও সরকারি ইমেল পাঠাবে না তারা। যুক্তি হিসেবে বলা হচ্ছে পাক সরকারের টুইটের প্রেক্ষিতে আইসিসি নিজেদের বক্তব্য জানিয়েছে। তবে পাকিস্তান যতক্ষণ না সরকারিভাবে কিছু জানাচ্ছে ততক্ষণ অবধি বৈঠক ডাকবেনা আইসিসি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের