নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - IPL-এর মেগা লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ বলের থ্রিলারে হারিয়ে পয়েন্ট তালিকার মগডালে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে রুদ্ধশ্বাস এই জয়ের পরেও দলের পারফরম্যান্সে একেবারেই খুশি হতে পারছেন না অধিনায়ক রজত পাতিদার। জোড়া হারের ধাক্কা সামলে জয়ে ফিরলেও আরসিবি নেতার মতে, যেভাবে তারা খেলেছেন তাতে এই জয় তাদের প্রাপ্য ছিল না। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে উঠলেও ব্যাটিং ব্যর্থতা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বেঙ্গালুরু শিবির।
রবিবার ম্যাচের শুরুটা বেঙ্গালুরুর জন্য ছিল বিভীষিকার মতো। ১৬৭ রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন মহাতারকা বিরাট কোহলি। এরপর দেবদত্ত পড়িক্কল কিংবা অধিনায়ক পাতিদার নিজেও ব্যাটে রান পাননি, ফলে একটা সময় মনে হচ্ছিল জয় অসম্ভব। ঠিক সেই কঠিন পরিস্থিতিতে দেবদূতের মতো আবির্ভূত হন ক্রুণাল পাণ্ডিয়া। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে কার্যত এক পায়ে লড়াই চালিয়ে ৪৬ বলে ৭৩ রানের এক চূড়ান্ত ইনিংস খেলেন এই অলরাউন্ডার।
তবে নাটক তখনও বাকি ছিল। ৩ বলে যখন ৯ রান দরকার, তখন ভুবনেশ্বর কুমারের একটি বড় ছক্কা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর শেষ বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল, যা দৌড়ে পূর্ণ করেন ভুবি ও রাসিখ দার। ১০ মে-র এই স্নায়ুর লড়াইয়ে শেষ হাসি হাসলেও দলের ব্যাটিং আক্রমণ নিয়ে নতুন করে কাটাছেঁড়া শুরু হয়েছে।মুম্বইকে হারানোর পর ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় রজত পাতিদার বলেন, 'আমার মনে হয় না, এই ম্যাচ আমাদের জেতা উচিত ছিল। আমাদের যা ব্যাটিং আক্রমণ, তাতে আরও সহজে রান তাড়া করা উচিত ছিল। সেটা করতে পারিনি'।
জয়ের কৃতিত্ব ক্রুণাল পাণ্ডিয়াকে দিয়ে তিনি আরও যোগ করেন, 'টান টান ম্যাচ হয়েছে। সকলে বেশ উপভোগ করেছেন। আমার মতে, ক্রুণাল আমাদের জিতিয়ে দিল। ও দুর্দান্ত ইনিংস খেলেছে'। অধিনায়ক মনে করিয়ে দেন যে, ব্যাটিং ব্যর্থতা থাকলেও ক্রুণাল ও ভুবনেশ্বরের জেদই শেষ পর্যন্ত তাদের জয় এনে দিয়েছে।পুরো টুর্নামেন্টে আরসিবি-র ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকলেও এদিনের জয়ের পর পাতিদারের স্পষ্টবাদিতা ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের