6a1bd29206d47_Gallery_1780208202416
মে ৩১, ২০২৬ দুপুর ১২:০৬ IST

‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছিল’! মেসি কাণ্ডে বিস্ফোরক শতদ্রু, এফআইআর অরূপের নামে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া কেলেঙ্কারিতে এবার বড়সড় আইনি মোড়। মূল আয়োজক শতদ্রু দত্তের নালিশের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর (FIR) নথিভুক্ত করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রশাসনের এই কড়া পদক্ষেপে ক্রীড়া ও রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে।

ঘটনার সূত্রপাত গত বছরের ১৩ই ডিসেম্বর। শতদ্রু দত্তের উদ্যোগে 'গোট ইন্ডিয়া ট্যুর'-এর অংশ হিসেবে কলকাতায় পা রেখেছিলেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রড্রিগো দি’পল। যুবভারতীতে আয়োজিত এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছায় যে, ১৮ হাজার টাকার টিকিট কালোবাজারির জেরে ৭০ হাজার টাকা পর্যন্ত বিকোয়। তবে চরম অব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিক স্তরের সেই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়।

ভেঙে পড়ে গ্যালারির ব্যারিকেড, শয়ে শয়ে দর্শক হুড়মুড়িয়ে মাঠে ঢুকে পড়ায় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। ভারতের বাকি ৩ শহরে অনুষ্ঠান সফল হয়। তবে কলকাতার এই কলঙ্কজনক অধ্যায়ের জেরে সে সময় খাঁচায় পুরে দেওয়া হয়েছিল খোদ আয়োজক শতদ্রু দত্তকেই। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর পরিস্থিতি আমূল বদলে গেছে। নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আগেই ক্ষতিগ্রস্ত দর্শকদের ক্ষোভের কথা মাথায় রেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছিলেন।

ভিডিও প্রমাণ হাতে নিয়ে আইনি লড়াইয়ে নামা শতদ্রুর লিখিত বয়ানের ভিত্তিতেই অবশেষে নড়েচড়ে বসল পুলিশ। আইনি অগ্রগতিতে উচ্ছ্বাস প্রকাশ করে সমাজমাধ্যমে 'সত্যের জয়' বলে পোস্ট করেছেন শতদ্রু। একই সঙ্গে এই লড়াইয়ে পাশে থাকার জন্য রাজ্যের বর্তমান প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অরূপ বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জামিনে মুক্ত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শতদ্রু দত্তের অভিযোগ, 'তৎকালীন ক্রীড়ামন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে আমার ওপর জোরপূর্বক বিপুল পরিমাণ টিকিট ও ভিআইপি পাস দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। আমি যখন এত টিকিট দিতে অসম্মতি জানাই, তখন উনি রীতিমতো শাসানির সুরে বলেছিলেন, এই মাঠ ওনার এক্তিয়ারে, সেখানে কারুর অনুমতির তোয়াক্কা উনি করেন না। পুলিশকে আগেভাগে ভিড়ের বিষয়ে সতর্ক করা সত্ত্বেও প্রভাবশালী মহলের চাপে তারা নিষ্ক্রিয় ছিল এবং আমাকেই বলির পাঁঠা বানিয়ে জেলে পাঠানো হয়েছিল'।

আরও পড়ুন

সুমিত রায়কে ঘিরে সিআইডির জাল, নিউ আলিপুরের বাড়িতে হাজির তদন্তকারী দল
আগস্ট ০৪, ২০২৬

নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি

ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভুলেছে বিজেপি , নেতাজি প্রসঙ্গে তোপ মমতার
আগস্ট ০৪, ২০২৬

নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী

দেশ আগে রাজনীতি পরে , NCPI বৈঠক নিয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল
আগস্ট ০৪, ২০২৬

NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ভবানীপুর নির্বাচনী মামলায় বিলম্ব , নথি না মেলায় ক্ষুব্ধ হাইকোর্ট
আগস্ট ০৪, ২০২৬

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির

শ্যামবাজারের বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , মেট্রো স্টেশনের নাম বদলের বড় প্রস্তাব অগ্নিমিত্রা পালের
আগস্ট ০৪, ২০২৬

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের

শুভেন্দুর বাড়িতেও ছিল হামলার ছক! হামিমকে জেরা করে মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য
আগস্ট ০৪, ২০২৬

হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের