নিজস্ব প্রতিনিধি , মুম্বই - পাকাপাকি বিচ্ছেদের পরও সোশ্যাল মিডিয়ায় বিতর্কের শিরোনামে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে আলাদা হয়েছেন। মামলা চলাকালীন একাধিকবার বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দুই তারকাকে। দু'জন দুজনকে খোঁচা দিতে পিছু পা হননি কখনই। সম্প্রতি ধনশ্রীর একটি পোস্টে নেটিজেনদের ধারণা চাহালকে অভিশাপ দিয়েছেন ধনশ্রী।
সম্প্রতি চাহালের প্রাক্তন স্ত্রীকে নিয়ে এক পডকাস্টে মশকরা করেছেন কৌতুকশিল্পী সময় রায়নাও। সময়ের সঙ্গে সেই পডকাস্টের বিষয় নিয়ে পরে হাসাহাসি করেছেন ভারতীয় স্পিনারও।এ বার সমস্ত কটাক্ষ ও মশকরার জবাব দিলেন ধনশ্রী। বর্তমানে অভিনেত্রী ‘রাইজ অ্যান্ড ফল’ নামে একটি অনুষ্ঠানের অংশ। ‘বিগ বস্’-এর আদলে তৈরি এই অনুষ্ঠান। ‘রাইজ অ্যান্ড ফল’-এ সম্প্রতি এসেছিলেন ধনশ্রীর মা। মাকে দেখেই জড়িয়ে ধরেন অভিনেত্রী। সেই ভিডিও সোশ্যাল ভাগ করে নেন ধনশ্রীর সহযোগী দল।
ভিডিওটির সঙ্গে ধনশ্রীর একাধিক মন্তব্য জুড়ে দেওয়া হয় , যা দেখে মনে হয়েছে চাহালকে অভিশাপ দিয়েছেন তিনি। সেই পোস্টে লেখা , "নানা রকমের ঘৃণায় ভরা মন্তব্য, মশকরা করা হয়েছে। যারা চায়, আমি ভেঙে পড়ি, তাদেরকে একটাই কথা বলব। তোমাদের ইচ্ছে কখনওই পূর্ণ হবে না। আমি বার বার উঠে দাঁড়াব। সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও আমার কিছু যায় আসবে না। কারণ আমার কাছের মানুষগুলো সব সময় আমার পাশে থাকবে।"
উল্লেখ্য , সময় রায়না তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি ভাগ করে নেন। ছবিটিতে দেখা যাচ্ছে, ভিডিও কলে কথা বলছেন সময় ও যুজবেন্দ্র। দু’জনেই খুব হসাহাসি করছেন। এই ভিডিও কলের একটি প্রতিচ্ছবি ভাগ করে নিয়ে সময় তাঁর স্টোরিতে লেখেন, “লভ ইউ মাই সুগার ড্যাডি”। এই প্রতিচ্ছবি আবার নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে ক্রিকেটতারকা লেখেন, "আবার একটি মামলার জন্য প্রস্তুত থাকো।"
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা