নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মঙ্গলবার এশিয়া কাপের দল ঘোষণা ভারতের। প্রায় ২৪-২৫ যোগ্য ক্রিকেটারের মধ্যে ১৫ জনের তালিকা বেছে নিতে হবে অজিত আগরকর ও গৌতম গম্ভীরকে। কোনোভাবেই সহজ হবে না এই নির্বাচন। এরই মধ্যে ১৪ বছরের বৈভব সূর্যবংশীকে দলে নেওয়ার কথা বলছেন ভারতের প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
রাজস্থান রয়্যালসের জার্সিতে বুঝিয়ে দিয়েছেন ছোট প্যাকেট বড় ধামাকা। এরপর ভারতের ছোটদের দলেও ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য খেলেছেন। শ্রীকান্ত বলেছেন, "বৈভবকে আর অপেক্ষা করানো উচিত নয়। ওকে আরও পরিণত হতে দিন বলছেন অনেকেই। তবে এটা ঠিক নয়।এখনই যথেষ্ট পরিণত ক্রিকেট খেলছে। ওর শট দেখে চমকে যাচ্ছে সকলে। আমি নির্বাচক প্রধান থাকলে ওকে ১৫ জনের দলে অবশ্যই রাখতাম।"
ওপেনিং জুটি নিয়েও কথা বলেছেন শ্রীকান্ত। তিনি জানিয়েছেন তার হাতে দায়িত্ব থাকলে ওপেনিং জুটি অন্যরকম হত। শ্রীকান্ত বলেছেন, "আমি থাকলে সঞ্জুর জায়গা হত না। আমার প্রথম পছন্দ অভিষেক শর্মা। সঙ্গে আরও ওপেনার থাকত। বৈভব, সাই সুদর্শন ও যশস্বী জয়সওয়ালের মধ্যে দু’জনকে নিতাম। বিকল্প হিসাবে শুভমন গিলকে রাখতাম। তবে বৈভবের থাকা একদম নিশ্চিত ছিল।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের