নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আমেরিকার বিরুদ্ধে জিততে গিয়ে রীতিমত হোঁচট খেতে হয়েছিল ভারতকে। সূর্যকুমারের একার ইনিংসটি না হলে হারতে হত গুরু গম্ভীরদের। যে সূর্যকে নিয়ে সকলের সন্দেহ ছিল সেই সূর্যই প্রথম ম্যাচে ভারতকে জয় এনে দিলেন। ২৯ রানে আমেরিকাকে হারিয়ে দিয়েছে ভারত। ম্যাচ জিতিয়ে মুম্বইয়ের পিচ ও গৌতম গম্ভীরের নির্দেশ ব্যক্ত করলেন ভারতীয় অধিনায়ক।
নিজের ঘরের মত ওয়াংখেড়েকে চেনেন সূর্য। তিনি বলেন , "আমি মুম্বইয়ে সারা জীবন খেলেছি। এখানকার আজাদ ময়দান, ক্রস ময়দানে অনেক ম্যাচ খেলেছি। আমি জানি, এখানকার উইকেটে কী ভাবে খেলতে হবে। কী ভাবে মানিয়ে নিতে হবে। ৭৭ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। আমি জানতাম শেষ পর্যন্ত থাকতে হবে। আমি শুধু বল গুণছিলাম। যতটা পেরেছি বেশি বল খেলার চেষ্টা করেছি।"
সূর্য আরও বলেন, "ওয়াংখেড়েতে যে রকম উইকেট থাকে, এটা সে রকম ছিল না। তবে মাঠকর্মীদেরও কিছু করার ছিল না। গত দু’দিন রোদ খুব বেশি ছিল। ওরা যতটা সম্ভব পিচের আর্দ্রতা রাখার চেষ্টা করেছে। কিন্তু পিচ একটু বেশি শুকিয়ে গিয়েছিল। তা বল পড়ে থমকে আসছিল।"
আরও ভাল খেলতে হবে বলে দাবি সূর্যের। ভারতীয় অধিনায়ক বলেন , "পিচের দোষ দিলে হবে না। আমাদের আরও একটু ভাল খেলতে হত। বুদ্ধি করে খেলতে হত। যদি আরও এক জন ব্যাটার থাকত, তা হলে আরও বেশি রান করতে পারতাম। ম্যাচ জিতলেও শিক্ষা পাওয়া যায়। এই ম্যাচ থেকে আমরা শিখেছি, আরও একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে।"
গৌতম গম্ভীর কি বলেছিলেন সূর্যকে। ম্যাচ শেষে তিনি বলেন , "১৪ ওভারের পর গৌতি ভাই মাঠে গিয়ে আমাকে বলে, ‘তোকে শেষ পর্যন্ত থাকতে হবে। তুই থাকলে শেষ দিকে রান হয়ে যাবে।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের