নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিআরএস-এর যুগে ক্লাব ক্রিকেটে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি থাকলেও তৃতীয় বিচারকের কাছে যেতে পারেন না ব্যাটাররা। কারণ , সেই নিয়মই নেই। এবার ব্যাটারদের কথা ভেবে , ক্লাব ক্রিকেটকে উন্নত করতে , বিতর্ক থামাতে ডিআরএস প্রযুক্তি আনতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই ডিআরএস প্রজুক্তি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। চ্যাম্পিয়নশিপ পর্বে ডিআরএস প্রযুক্তির প্রয়োগ করা যায় কি না, সেটা নিয়েই আলোচনা করছেন সিএবি কর্তারা। তবে বেশকিছু মাঠ ছাড়া এই পর্যুক্তি ব্যবহারে ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে সিএবি।
ইডেন, সল্টলেকের যাদবপুর ক্যাম্পাস, কল্যাণী, ভিডিওকন, আদিত্য অ্যাকাডেমির মতো ছয়-সাতটা মাঠ ছাড়া বাকি মাঠগুলোতে ডিআরএস ব্যবহার করা খুব কষ্টসাধ্য। বিশেষ করে ময়দানের মাঠগুলোর ক্ষেত্রে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর আবার ইডেনও পাওয়া যাবে না। কারণ , ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তখন। আবার আইসিসির অধীনে চলে যাবে নন্দনকানন।
সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন , "ক্লাব ক্রিকেটে ডিআরএস চালু করার ব্যাপারটা অবশ্যই আমাদের পরিকল্পনায় রয়েছে। ডিআরএস শুরু হলে অনেক বিতর্কই থেমে যাবে তবে এটা নিয়ে আলোচনাও হয়েছে। তবে বেশ কিছু ব্যাপার আগে ঠিক করতে হবে। তারপর চূড়ান্ত করে সবকিছু বলা যাবে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের