নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বিশ্বকাপে কি করবে বাংলাদেশ? এখনও সেই জট কাটেনি। নিজেরাই নিজেদের পায়ে কুরুল মেরেছে। একাধিকবার আইসিসি তাদের দাবি নাকচ করে দিয়েছে। তবুও নিজেদের সিদ্ধান্ত থেকে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।বলাবাহুল্য , গায়ের জোর দেখাতে চাইছে তারা। তবে তার প্রভাব পড়ছে ক্রিকেটারদের ওপর। এবার বোর্ডের বিরুদ্ধে মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত।
শান্ত বলেছেন , "ক্রিকেটার হিসেবে আমরা সবসময়েই খেলতে চাই। বিশেষ করে বিষয়টা যখন বিশ্বকাপ, তখন তো আমরা আরও বেশি করে খেলতে চাইব। এই টুর্নামেন্টগুলো তো সবসময়ে আসে না। বিশ্বকাপটা অবশ্যই আমাদের জন্য ভালো পারফর্ম করার সুবর্ণ সুযোগ।"
বাংলাদেশকে আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে , বিশ্বকাপের ভেন্যু বদল করা যাবে না। ভারতে এসেই তাদের খেলতে হবে। তবে পাকিস্তানের মত সুর তুলেছে বাংলাদেশ। বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চাইছেন তারা। নিরাপত্তা জনিত সমস্যায় ভুগছে বাংলাদেশ। যদিও সঠিক নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছে আইসিসি-সহ বিসিসিআই। এবার দেখার বিষয় বুধবারের মধ্যে কি জানাবে তারা।
উল্লেখ্য , বিশ্বকাপ নিয়ে টালবাহানার মধ্যেই বিতর্কিত মন্তব্য করে বসেন নাজমুল ইসলাম। বোর্ডকে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করার কথা বলেছিলেন প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল। এরপর তামিমকে ভারতের দালাল বলে দেশের ক্রিকেটারদের অপমান করেছিলেন তিনি। নাজমুল বলেছিলেন, "একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে এমন কোনও ক্ষতি হবে না। আর কোটি-কোটি টাকা খরচ করে ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে পাঠানোর পরেও যদি তাঁরা কিছু না করতে পারেন, তখন কী ক্রিকেটারদের কি টাকা ফেরত চাওয়া হবে?" এরপর প্লেয়াররা বিরোধিতা করায় তাকে বোর্ড থেকে বরখাস্ত করা হয়।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের