নিজস্ব প্রতিনিধি , ওয়েলিংটন - রোহিত কোহলির পর তালিকায় আরও এক সেরা ব্যাটার। আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে মনোযোগ দেওয়ার উদ্দেশ্যেই এই ফরম্যাটের জার্সি গুটিয়ে রাখলেন তিনি। নিউ জ়িল্যান্ডের হয়ে ২০২৪ সালের জুন মাসে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন।
উইলিয়ামসন বলেন , "ক্রিকেট a খেলতে আমি ভীষণই ভালবাসি। দেশের হয়ে খেলার এই স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ। আমার ও দলের জন্য এটাই সঠিক সময় বলে মনে হয়েছে। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পরিকল্পনা করতে সুবিধা হবে। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রচুর প্রতিভা নিউ জ়িল্যান্ডে রয়েছে। ওদের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া দরকার। যাতে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারে। ওদের জন্য এটা গুরুত্বপূর্ণ।"
২০১১ সালের অক্টোবরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। তার পর থেকে দেশের হয়ে ৯৩টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন ৩৫ বছরের ব্যাটার। ৯৩টি ম্যাচে ৩৩.৪৪ গড়ে করেছেন ২৫৭৫ রান। সর্বোচ্চ ৯৫। ১৮টি অর্ধশতরানের ইনিংস রয়েছে তাঁর। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১২৩.০৮। তবে টেস্ট সহ একদিনের ক্রিকেটে আরও কয়েকদিন খেলতে চান তিনি। সম্ভবত ২০২৭ বিশ্বকাপও রয়েছে তার মাথায়।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের