নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিল দেশের হাই কোর্ট। আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে। হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চ সাফ জানিয়েছে, এই মামলার বিচারপ্রক্রিয়া বর্তমানে নিম্ন আদালতে চলমান থাকায় এখনই জামিন দেওয়া সম্ভব নয়। এই রায় সামনে আসতেই ওপার বাংলার সংখ্যালঘু মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, ২০২৪ সালের শেষের দিকে জাতীয় পতাকার অবমাননা ও রাষ্ট্রদ্রোহ মামলায় প্রথম গ্রেফতার করা হয়েছিল চিন্ময়কৃষ্ণকে। গত নভেম্বরে চট্টগ্রাম আদালতে তার জামিনের শুনানি চলাকালীন আদালত চত্বর রণক্ষেত্রের রূপ নেয়। সেই সময় উত্তেজিত জনতার হামলায় নৃশংসভাবে প্রাণ হারান আইনজীবী সাইফুল ইসলাম। অভিযোগ, তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছিল।
তদন্তকারীদের আবেদনের ভিত্তিতে এই খুনের মামলাতেও চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার দেখানো হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। কিন্তু খুনের মামলায় ফেঁসে যাওয়ায় তার জেলমুক্তি আটকে গেল। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চে দীর্ঘ শুনানির পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উল্লেখ্য, এই মামলায় চিন্ময়কৃষ্ণ ছাড়াও আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।
চিন্ময়কৃষ্ণের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আদালতে আমরা তার শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে জামিনের সপক্ষে সওয়াল করেছিলাম। যেহেতু এই মামলায় নিম্ন আদালতে সাক্ষ্যগ্রহণ ও বিচারপ্রক্রিয়া বর্তমানে সক্রিয় রয়েছে, তাই হাই কোর্ট জামিনের আবেদনটি খারিজ করে দিয়েছে। তবে জামিন না মিললেও তার বিরুদ্ধে থাকা আরও ৪টি মামলার জামিনের শুনানি আগামী সোমবার হওয়ার কথা রয়েছে। আমরা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছি'।
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের