নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচ ঠিকই ছন্দে ফিরেছেন। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজে রাজত্ব করেছেন। এখন বিজয় হাজারে ট্রফিতেও ভাল ব্যাটিং করেছেন। ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। কোহলির এই সাম্প্রতিক ছন্দে খুশি তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তার মতে বিশ্বকাপ খেলা নিয়ে আর সংশয় থাকতে পারে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার বলেছেন , "এই মুহূর্তে বিরাট দুর্দান্ত ফর্মে রয়েছে। সম্প্রতি ভারতের হয়ে দু’টি সেঞ্চুরি হাঁকিয়েছে। অনেক দিন পর ঘরোয়া ক্রিকেটে ফিরে একই ফর্ম ধরে রেখেছে। দিল্লিকে তো প্রায় একার হাতেই জিতিয়েছে। জাতীয় দলে ও সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি বিরাট। এরপরেও কি বিশ্বকাপে ওর খেলা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে?"
উল্লেখ্য , দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের মধ্যে দুটি-তে শতরান করেছেন। রাঁচিতে ১৩৫, রায়পুরে ১০২, বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫ রান করেন। তৃতীয় ওয়ান ডে-তে যেভাবে খেলছিলেন সেখানে টার্গেট বেশি থাকলে আরও একটি শতরান হাঁকাতে পারতেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও অর্ধ শতরান করেছিলেন।চলতি বছর ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। বিজয় হাজারে ট্রফিতে প্রথম শটেই লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রানের গণ্ডি পেরোন কোহলি। শচীন তেণ্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এই কীর্তি গড়েন বিরাট।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের