নিজস্ব প্রতিনিধি কলকাতা - আর্থিক কারচুপির অভিযোগে আগেই সাজা পেয়েছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যুগ্মসচিব দেবব্রত দাস। এবার গুরুতর সাজা পেলেন। সোজা তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেক্স কমিটি। বাংলার ক্রিকেট সংস্থার ইতিহাসে সম্ভবত এই প্রথম সচিব পদে থাকাকালীন কাউকে নিলম্বিত করা হল।
সূত্রের খবর, বৃহস্পতিবার অ্যাপেক্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোকজের পর আত্মপক্ষ সমর্থনের জন্য সময় চেয়েছিলেন দেবব্রত। সেই সময় দিতে রাজি হয়নি অ্যাপেক্স কমিটি। বৃহস্পতিবার সিএবি-তে গিয়ে সেখান থেকে বেরোনোর সময় তার ঘরে থাকা ঠাকুরের ছবি-সহ নিজস্ব জিনিসপত্র তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছেন।
বৃহস্পতিবার বৈঠক শেষে বাংলার ক্রিকেট সংস্থা জানিয়েছে, ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এই সময়ের মধ্যে বাংলার ক্রিকেট সংস্থায় কোনও পদে থাকতে পারবেন না দেবব্রত। কোনও কার্যকলাপেও যোগ দিতে পারবেন না। আগামী ২৩শে অগস্ট ফের বৈঠক হবে। সেখানেই এই ঘটনা নিয়ে পরবর্তী আলোচনা করা হবে।
টিকিটের বকেয়া টাকা ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয় দেবব্রতকে। সেই শোকজের জবাব দেওয়ার জন্য কয়েক দিন সময় চেয়েছিলেন দেবব্রত। অ্যাপেক্স কমিটি জানিয়ে দিয়েছে, সময় দেওয়া যাবে না। শুধু তিনিই নন, সিএবি-র কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী ও অম্বরিশ মিত্রের বিরুদ্ধেও আর্থিক কারচুপির অভিযোগ উঠেছে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের