নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - কোচ , মেন্টর , খেলোয়াড় হিসেবে ফাইনালে না হারার রেকর্ড বজায় রাখলেন গৌতম গম্ভীর। মাঠের বাইরে থেকে সর্বদা নিজের কাজ করে গেছেন। তাকে নিয়ে সমালোচনার অন্ত নেই। ম্যাচ হারলেই যেন সব দোষ গুরু গম্ভীরের। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ জিতে বুঝিয়ে দিলেন শত সমালোচনার পরও তার কাজ তিনি করেই যাবেন। যার ফল হাতেনাতে পাচ্ছে ভারত। বিশ্বজয়ের পরেই সাজঘর নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন গম্ভীর।
গম্ভীর বলেছেন , "আশা করছি, এবার সাজঘর নিয়ে সমস্ত জল্পনা বন্ধ হবে। সাজঘরের পরিবেশ ভাল ছিল বলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সাজঘর নিয়ে প্রচুর কথা হয়েছে। আমাকে নিয়ে কথা হয়েছে। অনেক লেখালিখি হয়েছে। সমাজমাধ্যমে আলোচনা হয়েছে। আমি যদিও কাউকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করিনি। সাজঘরের ওই ৩০ জনের বাইরে কাউকে আমার জবাবদিহি করার প্রয়োজন মনে হয়না।"
বিশ্বকাপ জয়ের পর প্রাক্তন সতীর্থদের উৎসর্গ করেছেন গম্ভীর। তিনি বলেছেন , "এই ট্রফি আমি রাহুল ভাই আর লক্ষ্মণ ভাইকে উৎসর্গ করতে চাই। ভারতীয় ক্রিকেটকে এই জায়গায় নিয়ে আসার নেপথ্যে রাহুল ভাই কি না করেছে। পাশাপাশি লক্ষ্মণ ভাইও চুপচাপ নিজের দায়িত্ব সামলেছে। সিওএ আছে বলেই ভারতের ক্রিকেট এত উন্নত। অজিতের কথাও বলব। এত সমালোচনার পরেও ও নিজের কাজ করে গিয়েছে।"
দলের মানসিকতা ব্যাখ্যা করতে গিয়ে গম্ভীর বলেছেন , "এখন আর ১৬০ বা ১৭০ রান করার জন্য খেলি না। ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। ঝুঁকি না নিলে সফল হওয়া যাবে না। তাতে ১০০ রানে অল আউটও হয়ে যেতে পারি। দক্ষিণ আফ্রিকা ম্যাচেও সেটাই হয়েছে। তাতে ভয়ের কিছু নেই। ২০০ রানের বেশি তো করতেই হবে। সেই চেষ্টাই আমরা করছি।"
আইসিসি চেয়ারম্যান জয় শাহ তার ওপর ভরসা রেখেছিলেন বলে জানিয়েছেন গম্ভীর। তিনি।বলেন , "জয় ভাই আমাকে কোচের দায়িত্ব দিয়েছিল। এর আগে এই অভিজ্ঞতা ছিল না। তার পরেও জয় ভাই ভরসা রেখেছিল। সেই ভরসা আজও আছে। নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে চুনকামের পর একমাত্র জয় ভাই ফোন করেছে। আমাকে উৎসাহ দিয়েছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের