নিজস্ব প্রতিনিধি , কাবুল - আফগানিস্তান ক্রিকেটের বোলিং বিভাগকে নিয়মিত নেতৃত্ব দিয়েছেন একসময়। তবে এবার জীবনযুদ্ধে লড়াই চলছে হাসপাতালের বিছানায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি আফগানিস্তানের প্রাক্তন পেসার শাপুর জাদরান। ৩৮ বছর বয়সী এই পেসারের দ্রুত সুস্থতা কামনা করছে গোটা ক্রিকেটবিশ্ব।
সূত্রের খবর , শাপুরের শ্বেত রক্তকণিকা কমে গেছে। তার অবস্থা ভীষণই সঙ্কটজনক। গত ১২ ই জানুয়ারি তার ভাই ঘামাই জাদ্রান সোশ্যাল মিডিয়ায় শারীরিক অবস্থার খবর নিশ্চিত করেন। এখন বেশ কয়েকদিন হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন শাপুর।
শাপুরের দ্রুত সুস্থতা কামনা করছেন অন্যান্য দেশের ক্রিকেটাররাও। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে, "মাঠে সিংহের মতো খেলা এই বোলার আজ জীবনের সঙ্গে লড়াই করছেন। তার জন্য সকলের প্রার্থনা প্রয়োজন।" লতিফের প্রার্থনার পরই প্রাক্তন সহ বর্তমান তারকারা শাপুরের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য , ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাপুরের। প্রায় ১০ বছর দীর্ঘ কেরিয়ারে তিনি দেশের হয়ে মোট ৮০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৪৪ টি একদিনের আন্তর্জাতিক ও ৩৬টি টি টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত। একদিনের ক্রিকেটে তাঁর ৪৩টি উইকেট রয়েছে। টি টোয়েন্টিতে তিনি ৩৭ টি উইকেট পেয়েছেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের