নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - বেশ কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে চর্চিত মুখ ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফলতম স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আট মাস আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। কিছিদিন আগেই সিএসকে দলকে অনুরোধ করেছিলেন তাকে যেন ছেড়ে দেওয়া হয়। এবার পাকাপাকিভাবে আইপিএলের জার্সি গুটিয়ে রাখলেন ভারতীয় স্পিনার।
বুধবার সোশ্যাল মিডিয়ায় অবসরের ব্যাপারে নিশ্চিত করলেন অশ্বিন। হঠাৎই শেষ হল আইপিএলের অন্যতম সফল বোলারের যাত্রা। অশ্বিনের সোশ্যাল মিডিয়া বার্তায় পরিষ্কার যে আইপিএল থেকে অবসর নিলেও বিদেশের টি টোয়েন্টি লিগ বা অন্যান্য প্রতিযোগিতায় সুযোগ আসলে দু'হাত পেতে নিতে চান প্রাক্তন চেন্নাই স্পিনার।
সোশ্যাল মিডিয়ায় অশ্বিন , "সব শেষের একটা শুরু থাকে। আইপিএলে আমার যাত্রা শেষ ঠিকই তবে অন্যান্য লিগের উদ্দেশ্যে আমার পথচলা শুরু হতে চলেছে।" তিনি যোগ করেছেন, "আইপিএলের সকল ফ্র্যাঞ্চাইজিকে অনেক ধন্যবাদ তাদের সঙ্গে অনেক ভাল স্মৃতি রয়েছে। বিশেষ ধন্যবাদ জানাতে চাই বিসিসিআই ও আইপিএলকে। কারণ তারা আমায় এই সুযোগ করে দিয়েছে। এবার দেখা যাক আমার জন্য ভবিষ্যতে আর কি অপেক্ষা করছে।"
আইপিএলে ২২১টি ম্যাচে ১৮৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাট হাতে রয়েছে ৮৩৩ রান। ২০১০ এবং ২০১১ সালে চেন্নাইকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। চেন্নাই ছাড়াও তিনি খেলেছেন রাইসিং পুনে সুপারজায়ান্ট , দিল্লি ক্যাপিটালস , রাজস্থান রয়্যালস সহ পঞ্জাবের হয়ে। পঞ্জাব দলকে নেতৃত্বও দিয়েছেন ভারতীয় স্পিনার।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের