নিজস্ব প্রতিনিধি , লন্ডন - গোটা ফুটবলবিশ্বকে স্তম্ভিত করে চলতি বছরেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন দিয়েগো জোটা। লিভারপুলের ভীষণই সক্রিয় একজন সদস্য ছিলেন জোটা। তার আচমকা চলে যাওয়া মেনে নিতে পারেননি কেউই। ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন উলভসের জার্সিতেই। সেই উলভসের সঙ্গেই লিভারপুলের খেলা ছিল রবিবার। জোটার মৃত্যুর পর প্রথমবার মুখোমুখি দুই দল। যেই ম্যাচে পর্তুগিজ ফুটবলারের স্মৃতিচারণে ফের কান্নায় ভাসালেন সকলে।
২০১৭ থেকে শুরু করে ২০২০ পর্যন্ত খেলেছেন উলভারহ্যাম্পটনে। সবমিলিয়ে ২৩টি গোল করেছেন জোটা। তারপর সই করেন লিভারপুলে। মৃত্যুর আগে পর্যন্ত লিভারপুলের জার্সিতে ৪৭টি গোল করেছেন। তাই এই ম্যাচ দেখতে মাঠে এসেছিল জোটার গোটা পরিবার। সেই ম্যাচের ম্যাসকট হিসেবে এসেছিলেন জোটার দুই সন্তান ডিনিস ও ডুয়ার্তিকে। ফুটবলারদের সঙ্গেই মাঠে ঢোকে দুই খুদে। বিশেষ এই ম্যাচ দেখতে গ্যালারিতে ছিলেন জোটার স্ত্রী রুট কার্দোসোও।
প্রিয় ফুটবলারকে শ্রদ্ধা জানাতে জোটার ছবি আঁকা বিরাট ব্যানার নিয়ে এসেছিলেন সমর্থকরা। ম্যাচের ২০ মিনিটের মাথায় জোটার নামে স্লোগান দিয়ে, হাততালি দিয়ে দর্শকরা স্মরণ করেন প্রিয় ফুটবলারকে। গান গেয়ে ওঠেন লিভারপুল সমর্থকরা। লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন রায়ান গ্রাভেনবার্চ। গোল করেই প্রয়াত ফুটবলারের ভঙ্গিতে সেলিব্রেট করেন। প্রয়াত ফুটবলারের স্মরণে ২০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্লাব।
প্রথমার্ধের ৪১ মিনিটে গোল করেন গ্রাভেনবার্চ। এর ঠিক পরের মিনিটেই লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান ফ্লোরিয়ান ওয়ার্টজ। এরপর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের বুইনোর দৌলতে সমতা ফেরায় উলভস। তবে এরপর আর গোল করতে পারেনি কোনো দল। জোটার পরিবারের সামনেই জয়ী লিভারপুল।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের