নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লিভার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গতকাল প্রয়াত হয়েছেন রিঙ্কু সিংয়ের বাবা খান চন্দ্র সিং। বাবার শেষকৃত্য করতে বাড়িতে ফিরতে হয়েছিল তাকে। তবে বাবার শেষকাজ সেরেই ফের দলের সঙ্গে যোগ দিলেন ভারতীয় ব্যাটার। যে সময় মানুষ একেবারে ভেঙে পরে ঠিক সেই সময় দেশের প্রতি দায়বদ্ধতার জ্বলজ্যান্ত উদাহরণ দিলেন রিঙ্কু।
ইডেনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ভারতের। সেই ম্যাচে রিঙ্কুর জায়গা পাওয়া অনিশ্চিত। গত ম্যাচেও প্রথম একাদশে ছিলেন না তিনি। তবে দেখা গেছিল ফিল্ডিং করতে। তাই দলের সিদ্ধান্ত যাই হোক না কেন দেশের প্রতি নিজের দায়িত্ব পালন করতে পিছু পা হলেন না রিঙ্কু।
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে নামার আগে ভারতীয় দলের স্বস্তি ব্যাটারদের রানে ফেরা। গত ম্যাচের কম্বিনেশন বদল হবে কিনা সেটা সময় বলবে তবে ইডেনে রিঙ্কুর জায়গা পাওয়া একটা প্রশ্ন থাকবেই। কারণ , কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি।।ডেথ ওভারে পিচের চরিত্র ভালই বোঝেন। তবে গম্ভীরের মাথায় কি চলছে সেটাই সময়ের অপেক্ষা।
চেন্নাইয়ে জিম্বাবোয়ে ম্যাচ শেষে ছোটোখাটো একটা টিম মিটিং হয়েছে ভারতের। সেখানে ক্রিকেটারদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। বিপক্ষকে সবসময় চাপে রাখতে হবে। তাতে যদি দু’-তিনটে উইকেট চলেও যায়, তাতেও নিজেদের ব্যাটিংয়ের ধরণ বদলানো যাবে না।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের