নিজস্ব প্রতিনিধি , লাহোর - চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শিবিরের সাজঘরের একটি ভিডিও নিয়ে তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে , কোচের উপর রেগে গিয়ে জলের বোতল মাটিতে ছুঁড়ে ফেলছেন অধিনায়ক সালমান আলী আঘা। ভিডিও নিয়ে রীতিমত কাঁটাছেড়া চলছে। সুপার এইটে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সেই বিতর্কে জল ঢাললেন পাকিস্তানের কোচ মাইক হেসন।
পাক অধিনায়কের সঙ্গে ভিডিও বিতর্ক নিয়ে কোচ বলেন , "আমাকে দেখেছি ভিডিওটা। দেখে বুঝেছি, পুরো ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি বলছি কী হয়েছে। আমি সলমনের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। তার আগে নওয়াজ়কে বলি, প্যাড পরতে। কারণ ও বাঁ হাতি। সলমন সবে আউট হয়েছিল। ফলে এমনিতেই হতাশ ছিল। তাই জন্যই বোতলটা মাটিতে ছুড়ে ফেলেছে। তার সঙ্গে আমাদের কথাবার্তার কোনও সম্পর্ক নেই।"
সম্প্রতি বাবর আজমের ছন্দ ভাল নয়। তাই হয়তো নামিবিয়া ম্যাচে পাঁচ উইকেট হারালেও বাবরকে নামানো হয়নি। সেই নিয়ে কোচ বলেন , "বাবর জানে যে দলে ওর ভূমিকা ঠিক কী। এটাও জানে যে পাওয়ার প্লে-তে ওর স্ট্রাইক রেট ১০০-রও কম। মাঝের দিকে দরকার পড়লে বাবর ভাল খেলে দিতে পারে। বিশেষ করে আমরা সমস্যায় পড়লে। আমেরিকার বিরুদ্ধে সেটা আমরা দেখেছিলাম। ও ধীরে ধীরে স্ট্রাইক রেট বাড়িয়েছে। আগের ম্যাচে ১২তম ওভারের ওই পরিস্থিতি বাবরের জন্য আদর্শ ছিল না। আমাদের হাতে আরও ব্যাটার ছিল যারা সেই সময় বেশি ভাল খেলতে পারত।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের