6989b9da9a23b_IMG-20260209-WA0051
ফেব্রুয়ারি ০৯, ২০২৬ দুপুর ০৪:১২ IST

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুন , ব্যাপক চাঞ্চল্য শান্তিপুরে

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে মৃত্যুর অভিযোগ উঠল শান্তিপুরে। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে এক ব্যক্তিকে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , ঘটনাটি নদিয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়া জ্যোতিপল্লী এলাকার। মৃত যুবকের নাম কৃষ্ণ দাস। বয়স আনুমানিক ৩৬ বছর। অভিযুক্তের নাম বিজন বিশ্বাস।বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া মহিশপুকুর এলাকায়। কৃষ্ণ - বিজন একসঙ্গে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাজনা বাজানোর কাজ করতেন।

কৃষ্ণের পরিবারের দাবি, শনিবার বন্ধু বিজন বিশ্বাস কৃষ্ণকে ডেকে নিয়ে যায়। এরপর কৃষ্ণ দাসের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে প্রথমে তাকে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নদীয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও চিকিৎসা না পেয়ে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর রবিবার রাতে সেখানেই মৃত্যু হয় কৃষ্ণ দাসের।

কৃষ্ণর পরিবারে রয়েছেন তাঁর বাবা-মা, এক পুত্র ও দুই কন্যা সন্তান। চলতি বছর তাঁর বড় মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। নৃশংস ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। বাচ্চাদের ভবিষ্যত এখন প্রশ্নের মুখে। সোমবার মৃতদেহ পাঠায় ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কারণ, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণ দাস জানিয়েছিলেন , "মদ খেয়েছিলাম দু'জনেই। হঠাৎ আমাকে ছুরি মেরে পালিয়ে গেল। কেন এমন করল আমি বলতে পারব না। আমরা একসঙ্গেই কাজ করতাম। আমার সঙ্গে তেমন কোনো ব্যক্তিগত শত্রুতাও ছিল না।"

ছেলের মৃত্যুতে কান্নায় ফেটে পড়েছেন মা। কাঁদতে কাঁদতে তিনি জানিয়েছেন , "আমার ছেলের পেটে ছুরি মেরেছে , কাঁধে কোপ মেরেছে , মুখে মেরে দাঁত ফাটিয়ে দিয়েছে। দুজনেই একসঙ্গে বাজনা বাজাত। আমাদের বাড়িতে আসত , গল্প করত। আমি চা করে দিতাম। আমায় কাকিমা বলে ডাকত। এইভাবে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে ভাবতে পারিনি। আমি ওর কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নিলে কি হতে পারে সেটা ওর বোঝা উচিত।"

আরও পড়ুন

অতিরিক্ত দাম রুখতে বাজারে বিধায়ক, সবজি বিক্রেতাদের সতর্কবার্তা
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক

বিভিন্ন দাবিতে কোচবিহারে আশা কর্মীদের বিক্ষোভ, রাজপথে প্রতিবাদ মিছিল
আগস্ট ০৪, ২০২৬

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়

মিরিক-শিলিগুড়ি সড়কে ধস, গাছ ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল
আগস্ট ০৪, ২০২৬

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের