নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বাড়ির সামনে যুবককে খুনের চেষ্টা। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে। ঘটনার খবর পেয়েই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। যুবকের ওপর আচমকা হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , দক্ষিণ চব্বিশ পরগণার গোসাবার পুইজলি এলাকার। আহত যুবকের নাম সৌমেন পাত্র। অভিযুক্তের নাম উৎপল দাস ওরফে চুনো। মা ও শারীরিক প্রতিবন্ধী বোনের সঙ্গে থাকে যুবক। বাড়ির সামনেই বেরিয়ে হাঁটাচলা করছিলেন তিনি। হঠাৎই পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে যুবককে।শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কুপিয়ে খুনের চেষ্টা করেছিলেন অভিযুক্ত। তবে স্থানীয়রা জড়ো হয়ে যাওয়ায় কার্যসিদ্ধি হয়নি। মাটিতে লুটিয়ে চিৎকার করতে থাকেন যুবক। স্থানীয়দের সহায়তায় তাকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি। কি কারণে যুবকের ওপর হামলা করা হল খতিয়ে দেখছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।

আহত যুবকের ভাইপো দীপেন পাত্র জানিয়েছেন , "আমার কাছে ফোন আসে যে জেঠুকে মেরে চলে গেছে কেউ। আমি তড়িঘড়ি ছুটে যাই। আমার জেঠু গরীব মানুষ। টাকা পয়সার জন্য হামলা করা হয়নি। পূর্ব শত্রুতা থাকও সম্ভব নয়। যে মেরেছে সে কলকাতায় থাকে। দুদিনের জন্য এসেছে। এরপর পাড়ার ছেলেরা গিয়ে ওকে ধরে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়। এখন হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। কোনোভাবে অভিযুক্তের নাম বলতে পেরেছে জেঠু।"
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের