নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - প্রার্থী ঘোষণার পর ফের প্রকাশ্যে এল গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির প্রার্থীকে ঘিরে তীব্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল নারায়ণগড়। সংগঠনের বাইরের লোককে প্রার্থী করার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন দলেরই একাংশ কর্মী-সমর্থক। বিক্ষোভের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
শনিবার মিছিল করে বিক্ষুব্ধ কর্মীরা পৌঁছে যান খড়্গপুরে অবস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা পার্টি অফিসে। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। চেয়ার-টেবিল থেকে সিসিটিভি ক্যামেরাএকাধিক জিনিস ভাঙচুর করা হয়। এরপর পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীদের দাবি, নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি সংগঠনের সঙ্গে যুক্ত নন। তার বিরুদ্ধে তৃণমূল থেকে আসা লোকজনকে নিয়ে ভোটের কাজ করার অভিযোগও তোলা হয়েছে।
পাশাপাশি, পুরনো কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, অবিলম্বে প্রার্থী বদল না করা হলে বুথ ও মণ্ডল সভাপতি-সহ প্রায় ৩০০ জন দলীয় সদস্য পদত্যাগ করবেন। তাদের দাবি, ইতিমধ্যেই তারা নিজেদের পছন্দের প্রার্থীর নাম জেলা নেতৃত্বকে জানিয়েছেন। যদিও সেই নাম প্রকাশ্যে বলতে চাননি তারা।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের