নিজস্ব প্রতিনিধি , লন্ডন - ইংল্যান্ড টেস্ট দলের অন্যতম সেরা ভরসা ছিলেন স্টুয়ার্ট ব্রড। জিমি অ্যান্ডারসন স্টুয়ার্ট ব্রডের যুগলবন্দী টেস্ট ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর জুটি। ২০২৩ সালে বাইশ গজকে বিদায় জানিয়েছেন। আপাতত মজেছেন ব্যবসায়। পানশালা খুলেছেন যুবরাজ সিংয়ের কাছে ৬ ছক্কা খাওয়া ক্রিকেটার। শুধু যে ব্যবসায়ী হয়েছেন তাই নয় গত দুই বছরে মোটা টাকা আয় করেছেন ব্রড।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দ্য ক্যাট অ্যান্ড উইকেটস’ নামের একটি সংস্থা খোলেন তিনি। আগে থেকেই নটিংহ্যামশায়ারে একটি পানশালা চলছিল। সেটি কিনে নেন ব্রড। গত দু’বছরে লিস্টারশায়ার ও ট্রেন্টে আরও দু’টি পানশালা খুলেছেন তিনি। মোট তিনটি পানশালার মালিক তিনি। প্রথম পানশালা কেনার পর তার আয় ছিল ১৪ কোটি টাকা। গত দুই বছরে তার আয় হয়েছে ৩৩ কোটি টাকা। ব্রডের তিনটি পানশালায় কাজ করেন প্রায় ১৫০ কর্মী।
ইংল্যান্ডের প্রাক্তন পেসার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, "আমি সবসময় অন্য রকম কিছু করতে চাইছিলাম। তবে যেটাই করতাম মন দিয়ে করতাম। যখন খেলতাম, অবসর সময়ে পানশালায় যেতাম। ক্লান্তি দূর হত। আমি চাই, আমার পানশালাতেও ক্রিকেটারেরা সময় কাটাক। ওদের ভালই লাগবে।"
আন্তর্জাতিক ক্রিকেট ৮৪৭ উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের হয়ে ১৬৭ টেস্টে ৬০৪, ১২১ এক দিনের ম্যাচে ১৭৮ এবং ৫৬ টি২০ ম্যাচে ৬৫ উইকেট নেন। ২০১১ সালে ভারতের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন ব্রড। শুধু তাই নয় , তাকে সবচেয়ে বেশি মনে রাখা হয় যুবরাজ সিংয়ের কাছে ৬ টি ৬ খাওয়ার ঘটনায়।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের