নিজস্ব প্রতিনিধি, ঢাকা - দ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ। সংখ্যালঘুদের ওপর অত্যাচার চরমে উঠেছে। বর্ষবরণের আগে এক হিন্দু প্রৌঢ়কে ধারালো অস্ত্রের কোপ মারল উন্মত্ত জনতা। এরপর তাঁকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হল না। শনিবার মৃত্যু হয় হিন্দু প্রৌঢ়ের। এবার ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, রবিবার সকালে কিশোরগঞ্জ থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। ধৃতরা হলেন ২৭ বছরের সোহাগ খান, ২১ বছরের রাব্বি মোল্লা এবং ২৫ বছরের পলাশ সর্দার। তাঁদের কিশোরগঞ্জ থেকে মাদারীপুরে নিয়ে আসা হয়েছে।
মৃত খোকন দাসের স্ত্রী জানিয়েছিলেন, ”আমি জানি না কারা কারা ছিল এই কাণ্ডের নেপথ্যে। আমরা ন্যায়বিচার চাই। আমার স্বামী একজন সহজ সরল মানুষ ছিলেন। তিনি কারও ক্ষতি করতেন না।“
মৃত প্রৌঢ়ের নাম খোকন দাস। বয়স ৫০ বছর। হামলার ঘটনাটি ঘটেছে ৩১ ডিসেম্বর শরিয়তপুর জেলায়। অভিযোগ, প্রথমে হিন্দু প্রৌঢ়কে ধারালো অস্ত্র দিয়ে কোপ বসানো হয়। এরপর তাঁকে জ্যান্ত পুড়িয়ে মারতে মরিয়া হয়ে ওঠে কট্টরপন্থী সহিংস গোষ্ঠী। প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন তিনি। ঢাকা মেডিকেল কলেজে মৃত্যু হয় তাঁর।
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের