নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বাংলাদেশের জেলে রহস্যজনকভাবে মৃত্যু হল কাকদ্বীপের এক ভারতীয় মৎস্যজীবীর। হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু দাবি প্রশাসনের। যদিও পরিবারের পক্ষ থেকে সত্যি গোপন করার অভিযোগ উঠছে। ফলে দুই দেশের প্রশাসনিক স্তরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সূত্রের খবর, গত ১৪ জুলাই মাছ ধরতে গিয়ে ভুলবশত বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিলেন ভারতের ১৭ জন মৎস্যজীবী। তাদের আটক করে বাগেরহাট জেলে পাঠায় বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। সেই বন্দিদের মধ্যেই ছিলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বাসিন্দা বাবুল দাস। প্রায় চার মাস ধরে তিনি বাংলাদেশে বিচারাধীন অবস্থায় বন্দি ছিলেন।
সম্প্রতি বাবুলের মৃত্যুর খবর জানায় বাংলাদেশ প্রশাসন। দাবি করা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ওই খবর বাবুলের পরিবারকেও জানানো হয়। কিন্তু এখানেই শুরু হয় রহস্য। পরিবারের অভিযোগ, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করা হচ্ছে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে মৃত্যুর ঘটনা ঘটল, তার পরিষ্কার ব্যাখ্যা নেই বলেই তাদের দাবি।
পরিবারের সদস্যদের কথায়, বাবুল শারীরিকভাবে তেমন অসুস্থ ছিলেন না। তাই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তাদের কাছে অবিশ্বাস্য। তারা প্রশ্ন তুলেছেন আটকাবস্থায় কোনো শারীরিক নির্যাতন বা অবহেলা ছিল কি না।
এদিকে ঘটনার কূটনৈতিক দিকও ক্রমশ গুরুত্ব পাচ্ছে। দুদেশের মধ্যেই নিয়মিতভাবে মৎস্যজীবীদের ভুল করে সীমান্ত অতিক্রম করার ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই আলোচনার মাধ্যমে তাদের মুক্তি মেলে। কিন্তু এই মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে নতুন করে নজর পড়ছে বন্দিদের নিরাপত্তা এবং জেল প্রশাসনের ভূমিকার ওপর।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের