নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দোল পূর্ণিমা ও শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবসে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা-বিদ্বেষ ও ধর্ম-বিদ্বেষের অভিযোগ তুলে তিনি সমাজমাধ্যমে লিখলেন, শ্রীচৈতন্যদেবের বাংলার সহিষ্ণুতা ও ঐক্যের ঐতিহ্য রক্ষা করাই হোক আজকের শপথ। উৎসবের আবহেও রাজনৈতিক বার্তা মুখ্যমন্ত্রীর।
রঙের উৎসবে মাতোয়ারা বাংলার মাঝে গৌর পূর্ণিমার পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রী স্মরণ করেন শ্রীচৈতন্যদেবের মানবতাবাদী দর্শন। সমাজমাধ্যমে তিনি লেখেন, 'আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না।' তিনি আরও উল্লেখ করেন, গত ৫০০ বছর ধরে মহাপ্রভুর জীবন ও আদর্শ বাংলার সমাজকে সাম্য ও ঐক্যের পথে উদ্বুদ্ধ করেছে।
ধনী-দরিদ্র, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলেছিল তার ভাবধারা, যার পরিণতি বাংলার নবজাগরণ। এই পোস্টের মাধ্যমে পরোক্ষে বিরোধী দলকে সহিষ্ণুতার বার্তা দিতেই চেয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি রাজ্যের উন্নয়নমূলক পদক্ষেপের কথাও তুলে ধরেন। নবদ্বীপকে 'হেরিটেজ টাউন' হিসেবে গড়ে তোলার উদ্যোগ এবং মায়াপুরে ইসকনের তীর্থনগরী গঠনের জন্য ৭০০ একর জমি দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের