নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঘরোয়া ক্রিকেটের আঙিনায় এবার আছড়ে পড়ল চরম ডামাডোল ও বিতর্কের ঝড়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) বাংলা থেকে নিয়মিত ডাক পাওয়া একমাত্র সফল ট্রেনার সৌরাশিস লাহিড়ী নিজ রাজ্যেই ব্রাত্য রয়ে গেলেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি’র ঘোষিত নতুন কোচেদের তালিকায় তাঁর নাম না থাকায় ক্রিকেট মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক বার্তা দিয়েছেন এই সফল ব্যক্তিত্ব।
বিগত কয়েক মরশুমে বাংলার ক্রিকেটকে বহু সাফল্য এনে দিয়েছেন এই তারকা অফ-স্পিনার। তার প্রশিক্ষণে অনূর্ধ্ব-২৩ দল ট্রফি জিতেছে। এছাড়াও বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের প্রথম মরশুমেই তার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এত ভালো ট্র্যাক রেকর্ড থাকা সত্ত্বেও সিএবি’র কোচিং প্যানেল থেকে আচমকা বাদ পড়েন তিনি। ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি করা হচ্ছে যে, নিয়োগ কমিটির কাছে তার দেওয়া প্রেজেন্টেশন নাকি পছন্দ হয়নি। যদিও সূত্রের খবর, সেই ইন্টারভিউ পর্বে আদতে কোনো প্রেজেন্টেশন দেখানোর ব্যবস্থাই রাখা হয়নি। এমনকি ওই কমিটির যোগ্যতা নিয়েও মস্ত বড় প্রশ্ন উঠে গেছে।
জানা গেছে, প্যানেলের এক সদস্য ইন্টারভিউ দিতে আসা এক প্রাক্তন ক্রিকেটারকে জিজ্ঞাসা করেন যে তিনি আগে কখনও কোচিং করিয়েছেন কি না। অথচ ওই প্রাক্তন খেলোয়াড় গত মরশুমেই বাংলার বয়সভিত্তিক দলের হেড কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। সিএবি কর্তাদের এমন অজ্ঞতা ও বঙ্গ ক্রিকেটের সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকাটাই এখন বিতর্কের মূল খোরাক হয়ে দাঁড়িয়েছে। এই নজিরবিহীন কাণ্ড ধামাচাপা দিতে ও ড্যামেজ কন্ট্রোল করতে সিএবি এখন তড়িঘড়ি নতুন পথ খুঁজছে। ক্রিকেট মহলের একাংশের মতে, পরিস্থিতি সামাল দিতে আলাদা ফরম্যাটের জন্য ভিন্ন কোচের ভাবনাচিন্তা শুরু হয়েছে।
ইডেনের অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছে যে, বাংলা সিনিয়র দলের বোলিং কোচের খালি পদে হয়তো সৌরাশিসের নাম বিবেচনা করা হতে পারে। তবে ক্রিকেট অ্যাসোসিয়েশনের এমন দায়ে পড়া প্রস্তাবে এই আত্মসংগ্রামী তারকা আদৌ রাজি হবেন কি না, তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। কারণ মঙ্গলবার গভীর রাতে নিজের ক্ষোভ উগরে দিয়ে এক ইঙ্গিতপূর্ণ পোস্টে সৌরাশিস সাফ জানিয়েছেন যে, তার নীরবতাকে কেউ যেন দুর্বলতা ভাবার ভুল না করেন। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই যে কোনো দিন এই শান্ত রূপ মারাত্মক দাবানলে পরিণত হয়ে সব কিছু ধ্বংস করে দিতে পারে।
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের