নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বারাসত মেডিকেল কলেজের মর্গে মৃতের চোখ চুরির অভিযোগ ঘিরে উত্তেজনা চরমে। বিক্ষোভের মাঝেই আটকে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। ঘটনাস্থলে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে কথা বলে চাকরি ও আর্থিক সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশপাশি, ঘটনার কড়া তদন্ত ও অপরাধীদের শাস্তির নির্দেশও দেন তিনি।
বারাসতের কাজীপাড়া অঞ্চলের বাসিন্দা ৩৫ বছর বয়সি প্রীতম ঘোষ সোমবার ভোরে যশোর রোডের কাছে দুর্ঘটনায় গুরুতর জখম হন। একটি ছোট মালবাহী গাড়ি তাকে ধাক্কা দিলে মাথায় গভীর আঘাত লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিয়ম অনুযায়ী দেহ ময়নাতদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
দুপুরে সৎকারের জন্য দেহ নিতে এসে পরিবারের সদস্যরা দেখেন মৃতের চোখে তুলসী পাতা দেওয়া। সন্দেহ হওয়ায় সেটি সরাতেই দেখা যায় একটি চোখ নেই। সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার ও স্থানীয়রা। মর্গের বিরুদ্ধে ওঠে মৃতের চোখ চুরির গুরুতর অভিযোগ। দ্রুতই ঘটনাস্থলে জমায়েত হয় ভিড়, শুরু হয় বিক্ষোভ।
এদিকে, বনগাঁ থেকে কলকাতায় ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবারের সদস্যরা। প্রায় ৩০ মিনিটের কাছাকাছি মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্যরা। সেই অবস্থায় গাড়িতে বসেই সম্পূর্ণ বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ' খুবই মর্মান্তিক ঘটনা। এর সম্পূর্ণ ভাবে তদন্তের নির্দেশ দিচ্ছি। যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ যাচাই করা হবে।'
পরিবারের আর্থিক সহায়তার বিষয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ' মৃতের মায়ের জন্য মুখ্যমন্ত্রীর কোটায় চাকরি দেওয়া হবে। প্রথম বছরে মাসিক ১০ হাজার টাকা বেতন এবং পরে চাকরিকে স্থায়ী করা হবে। একটা বায়োডাটা তৈরি করে রাখবে। আগামীকাল পুলিশ আধিকারিক এসে সেটা নিয়ে যাবে।' একইসঙ্গে, পুলিশের একাধিক আধিকারিককে পরিবারকে সবরকম সহযোগিতা করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের