নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোটের আগে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। বারাসতে ‘পরিবর্তন সংকল্প সভাতে' যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে উঠল ‘গো ব্যাক’ স্লোগান। পাল্টা সভার মঞ্চ থেকেই কড়া ভাষায় জবাব দিলেন শুভেন্দু। একইসঙ্গে, রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে কড়া ভাষায় নিশানা করলেন বিরোধী দলনেতা।
সোমবার বারাসত হেলাবটতলা মোড় সংলগ্ন মিলনী মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভা ছিল। সভাস্থলে যাওয়ার পথে বারাসতের ১১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় এবং ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার প্রসঙ্গ তুলে মঞ্চ থেকেই আক্রমণাত্মক সুরে শুভেন্দু অধিকারী বলেন, ' যত চিৎকার করবে, ততবার আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ফটো তুলে রাখুন। মে মাসে লাগবে। যোগীজির দেখানো পথে শুকনো লঙ্কার ধোঁয়া দেওয়া হবে।'
রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মডেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার স্পষ্ট বক্তব্য, 'বিজেপি বিধানসভা ভোটে জিতে বাংলার ক্ষমতায় এলে ধর্ষকদের সকালে জমা, বিকেলে খরচ করে দেওয়া হবে।' শুভেন্দুর দাবি, বারাসতে বিজেপি প্রার্থী কমপক্ষে ৩০ হাজার ভোটে জয়ী হবেন।
পাশাপাশি মধ্যমগ্রাম, হাবড়া, অশোকনগর সহ বারাসত লোকসভা এলাকার ছটি বিধানসভা আসনে বিজেপির জয় নিশ্চিত বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে, প্রতিশ্রুতি দিয়ে বিরোধী দলনেতা বলেন, 'বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই সপ্তম-পে কমিশন ও কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করা হবে।'
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের