6a573568a45a9_Gallery_1784100029458
জুলাই ১৫, ২০২৬ দুপুর ১২:৫৬ IST

বাস্তিল দিবসে থামল ফরাসি অভিযান! এমবাপেদের হারিয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেল স্পেন। বাস্তিল দিবসের রাতে কিলিয়ান এমবাপেদের স্বপ্নভঙ্গ ঘটাল লামিন ইয়ামালদের দল। মিকেল ওয়ারজাবাল ও পেদ্রো পোরোর গোলে জয় নিশ্চিত করেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এর ফলে টানা তৃতীয়বার বড় টুর্নামেন্টের নকআউট পর্বে ফ্রান্সকে হারাল স্পেন। অন্যদিকে, অন্যতম ফেভারিট হয়েও শেষ চারেই থেমে যেতে হল দিদিয়ের দেশঁর দলকে।

বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী ছিলেন লামিন ইয়ামাল। স্প্যানিশ তরুণ মনে করিয়ে দিয়েছিলেন, সাম্প্রতিক দুই বড় টুর্নামেন্টে ফ্রান্সের ট্রফি জয়ের স্বপ্ন ভেঙেছে তাঁরাই। মাঠে নেমেও সেই আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট ছিল। শুরু থেকেই ছোট ছোট পাসে খেলার গতি নিয়ন্ত্রণ করে স্পেন। পাশাপাশি তাদের রক্ষণও ছিল যথেষ্ট মজবুত। এমবাপে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসের আক্রমণভাগকে কার্যত নিষ্ক্রিয় করে দেন স্প্যানিশ ডিফেন্ডাররা।

ফ্রান্স পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করেছিল। কিন্তু তাদের পরিচিত ধার এদিন দেখা যায়নি। ম্যাচের ২০ মিনিটের মাথায় দিগনের ফাউলে মাটিতে পড়ে যান ইয়ামাল। সেই ঘটনার জেরে পেনাল্টি পায় স্পেন। সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ওয়ারজাবাল। এর কিছুক্ষণ পরেই ধাক্কা খায় ফ্রান্স। চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন উইলিয়াম সালিবা। ফলে ফরাসি শিবিরের উদ্বেগ আরও বাড়ে। এগিয়ে যাওয়ার পরও আক্রমণের গতি কমায়নি স্পেন। ইয়ামাল, রড্রি ও দানি ওলমো একের পর এক সুযোগ তৈরি করেন।

প্রথমার্ধের শেষদিকে কিছুটা ছন্দে ফেরার চেষ্টা করে ফ্রান্স। জুল কুন্দে ও ব্র্যাডলি বারকোলা বেশ কয়েকবার আক্রমণে ওঠেন। কিন্তু স্পেনের সুসংগঠিত রক্ষণ বারবার তাদের পথ আটকে দেয়। বিরতির পর কৌশল বদলে ম্যাচে ফেরার আশা ছিল ফরাসিদের। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। ৫৮ মিনিটে দুরন্ত গোল করেন পোরো। তাতেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। গোটা বিশ্বকাপে এই প্রথমবার দুই গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। এরপর তাদের খেলায় অস্থিরতা স্পষ্ট হয়ে ওঠে। ব্যবধান আরও বাড়তে পারত। তবে দুই গোলের লিড পাওয়ার পর কিছুটা রক্ষণ সামলানোর দিকেই বেশি নজর দেয় স্পেন।

ম্যাচ শেষে স্প্যানিশ শিবিরে ছিল আত্মবিশ্বাস ও উচ্ছ্বাসের সুর। ইয়ামালের ম্যাচ-পূর্ব মন্তব্য যে নিছক কথার কথা ছিল না, তা প্রমাণ হয়ে গেল মাঠের লড়াইয়ে। অন্যদিকে, এমবাপে-দেম্বেলে-ওলিসের তারকাখচিত আক্রমণভাগ এদিন একটিও গোল করতে পারেনি। স্পেনের গোলরক্ষক উনাই সিমোনও ছিলেন দুর্দান্ত ছন্দে। শুধু শট আটকে দেওয়াই নয়, একাধিকবার গোললাইন ছেড়ে অনেকটা বেরিয়ে এসে ফ্রান্সের আক্রমণ ভেস্তে দেন তিনি।

সময় যত গড়িয়েছে, ততই হতাশা বাড়তে দেখা গিয়েছে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টদের মধ্যে। শেষ পর্যন্ত লড়াই চালিয়েও প্রত্যাবর্তনের রাস্তা খুঁজে পায়নি দেশঁর দল। অন্যদিকে, বিশ্বকাপের প্রতিটি ম্যাচে নিজেদের আরও পরিণত করে তুলেছে দে লা ফুয়েন্তের শিষ্যরা। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ- সব বিভাগেই তারা দেখিয়েছে ধারাবাহিকতা। এখন তাদের সামনে আর মাত্র একটি বাধা। ইতিহাস বলছে, এর আগে একবারই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল স্পেন। সেইবার ট্রফিও জিতেছিল তারা। ফলে ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন- ২০১০ সালের সেই সোনালি অধ্যায়ের পুনরাবৃত্তি কি আবার দেখতে চলেছে বিশ্ব?

আরও পড়ুন

সংশয়ে গম্ভীরের ভবিষ্যৎ! শ্রীলঙ্কা সিরিজেই হতে পারে ভাগ্য পরীক্ষা
আগস্ট ০৪, ২০২৬

টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের