নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - জঙ্গল ছেড়ে রোদ পোহাতে বাইরে এলো রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বনি ক্যাম্পে দেখা পাওয়া গেলো বাঘের। মুহূর্তেই সেই দৃশ্য ক্যামেরাবন্দী করলো পর্যটকরা। সার্থক হলো সুন্দরবন ভ্রমণ। বেশ কিছুক্ষণ পর্যটকদের দেখা দিয়ে তবেই আবার জঙ্গলে ফিরলো বাঘ।

সূত্রের খবর , রবিবার সকালে নৌকা ভ্রমণে বেরিয়েছিল পর্যটকেরা। পারিপার্শ্বিক দৃশ্য উপভোগ করতে বনি ক্যাম্প দিয়ে এগিয়ে চলছিল পর্যটক ভর্তি নৌকা। হটাৎ জঙ্গলের ধার দিয়ে দেখা মিললো ডোরা কাটা রয়েল বেঙ্গল টাইগারের। বাঘ দেখে দর্শকদের আনন্দ উচ্ছাস যেন তুঙ্গে। মুহূর্তেই ক্যামেরাবন্দী হলো সেই বিরল দৃশ্য। পর্যটকদের কাছে এ যেন এক উপরি পাওনা। সুন্দরবনে আজকাল যেখানে বাঘের দর্শন নেই জেনেই পর্যটকরা ঘুরতে আসে, সেই জায়গায় কিছু সৌভাগ্যবান মানুষ সাক্ষী থাকলো এমন মুহূর্তের।

শীত বাড়তেই সুন্দরবনে বেড়েছে পর্যটকের ঢল। নৌকাবিহারে আসা এক পর্যটক জানিয়েছেন ," বছর শেষে ছুটির আমেজ নিতে সুন্দরবন এসেছিলাম। বিভিন্ন প্রজাতির পাখি সহ মাঝে মধ্যে নদীতে কুমিরের দেখা মিললেও বাঘ দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। আশা করিনি রয়েল বেঙ্গল টাইগারের দেখা পাবো। ডোরা কাটা বাঘটি নদীর ধারে ঘুরে ঘুরে রোদ পোহাচ্ছিল। তবে মানুষের আওয়াজ পেয়ে কিছুক্ষণেই জঞ্জলে ঢুকে যায় ।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের