নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - আগামী ৭ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াড নিয়ে ধোঁয়াশা ছিল আগেই। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। প্যাট কামিন্সকে রেখে দল ঘোষণা করলেও তাকে পাওয়া যাবে না বিশ্বকাপের শুরুতে।
কামিন্স সহ হ্যাজলউড , টিম ডেভিডকে নিয়েও সংশয় ছিল প্রচুর। তবে কামিন্সকে শুরুর দিকে না পাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। সেই দলে নেই এই তিন তারকা।
সোমবার বেইলি বলেন, "ডেভিডের চোট অনেকটাই সেরেছে। তবে এখনও ডেভিড পুরোদমে অনুশীলন শুরু করেনি। আশা করছি, দ্রুত শুরু করবে। হ্যাজলউডও সুস্থ হয়ে উঠছে। আশা করছি, বিশ্বকাপের আগে ওরা পুরো সুস্থ হয়ে উঠবে। তবে কামিন্সকে অবশ্য বিশ্বকাপের শুরুতে পাওয়া যাবে না। আশা করছি, তৃতীয় বা চতুর্থ ম্যাচের আগে ও দলের সঙ্গে যোগ দেবে।"
উল্লেখ্য , হ্যাজলউড ও ডেভিডের হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে। কামিন্সের মেরুদণ্ডের হাড়ের নীচে চিড় ধরেছে। অন্যদিকে , অ্যাশেজ় সিরিজের আগে চোট পেয়েছিলেন কামিন্স। ফলে অ্যাশেজে মাত্র একটি টেস্ট খেলেন। হ্যাজলউডও অ্যাশেজে ছিলেন না। বিগ ব্যাশ খেলতে গিয়ে চোট লাগে ডেভিডের।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের