নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - আসন্ন নির্বাচনে মনোনয়ন ঘোষণার পরেই টিকিট না পাওয়ার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেত্রী শিবানী দে কুণ্ডু। বুধবার নন্দকুমারে সাংবাদিক বৈঠক করে তিনি তমলুক সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রধানের আসন ছাড়ার কথা জানান। আপাতত জোড়াফুল শিবিরের সাধারণ সমর্থক হিসেবেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন এই জননেত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২০১৩ সাল থেকে ব্লক স্তরের নেত্রী হিসেবে যুক্ত হওয়ার পর ২০২১-২৬ পর্যন্ত জেলা সামলেছেন তিনি। দীর্ঘ ১৩ বছরের রাজনৈতিক জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে শিবানী দেবী জানান, মাতঙ্গিনী হাজরার এই জনপদে এবারের লড়াইয়ে নারীদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। গত ভোটে যেখানে ৩ জন প্রতিনিধি ছিলেন, ২০২৬-এর তালিকায় সেখানে মাত্র ১ জনের নাম রাখা হয়েছে। বীরাঙ্গনার জেলায় কন্যাদের এমন বঞ্চনা তিনি মেনে নিতে পারেননি।

তাঁর মতে, কেবল ভোটের ময়দানে প্রচারের জন্যই মহিলারা থাকেন না, তাঁদের নীতি নির্ধারণের সুযোগ দেওয়াও সমান জরুরি। সংগঠনের প্রতি অনুগত থাকলেও পদলোভী হয়ে কাজ করা তাঁর রুচিতে বাঁধছে বলেই সরে দাঁড়ানোর পথ বেছে নিয়েছেন এই লড়াকু মুখ। নেত্রীর দাবি, আইপ্যাক (IPAC)-এর ওপর অতি নির্ভরশীলতার কারণেই হয়তো এমন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শিবানী দে কুণ্ডুর কথায়, বিরোধীরা এই ঘটনাকে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের ব্যর্থতা হিসেবে দেখলেও তা সম্পূর্ণ ভুল। তিনি মনে করেন, নারীরা যদি নেতৃত্বের জায়গায় না পৌঁছাতে পারেন, তবে বুথে বুথে স্থানীয় মুখ হিসেবে তাঁরা কাদের পরিচিতি দেবেন? আরও ২-৩ জন মহিলা প্রার্থী পেলে জেলায় দলের ভিত অনেক বেশি মজবুত হতো বলেই তাঁর বিশ্বাস। সেই দাবি পূরণ না হওয়াতেই এই চরম বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবানী দে কুণ্ডু বলেন, 'আমি দলের হয়ে কাজ করব না, অথচ চেয়ার আঁকড়ে থাকব, সেটা আমার শিক্ষা কিংবা রুচিতে বাঁধে। তাই সব দায়ভার থেকে মুক্তি নিলাম। রাজনীতি নিজের লাভের জন্য করা উচিত নয়। নারীবিদ্বেষী দল বিজেপিতে যোগ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। বর্তমানে আমি শুধুই সমর্থক হিসেবে থাকতে চাই। ভবিষ্যতে পরিবেশ অনুকূল মনে হলে পুনরায় সক্রিয় ময়দানে ফিরতেও পারি’।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের