নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ২৬ এর নির্বাচনের আগে SIR ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। মতুয়াগড় ঠাকুরনগরে সভা থেকে বাংলাভাষীদের বিরুদ্ধে ‘বাংলাদেশি’ তকমা দেওয়ার অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ ভোটারদের সুরক্ষা নিয়ে তিনি কার্যত সতর্কবার্তা দিলেন মঞ্চ থেকে।
মঙ্গলবার ঠাকুরনগরের মতুয়াগড়ে SIR এর প্রতিবাদে বৃহৎ জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি অভিযোগ তোলেন, দেশের বিভিন্ন প্রান্তে শুধু বাংলায় কথা বলার অপরাধে অনেককে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা করা হচ্ছে। এই প্রসঙ্গে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ' এদিকে বাংলা চাই আর বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। বাংলার ইতিহাস আগে ভালো করে জানো। আমাদের বাংলা ভাষা সকলের এক লেখার ভাষা এক বলার ভাষা উচ্চারণ আলাদা।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, ' আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি। নাহলে আমাকেও বাংলাদেশি বলে দিতো। যদিও আমি বাংলাদেশকে খুব ভালোবাসি।' ভাষা নিয়ে বৈষম্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ' বাংলাদেশ আমাদের প্রতিবেশী। ভাষা এক, সংস্কৃতির যোগ আছে। যারা বাংলাদেশি, তারা বাংলায় কথা বলবেনই তা হঠাৎ বদলাবে কী করে?'
জনসাধারণকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ' ভয় পাবেন না। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে। আমি থাকতে কারও গায়ে হাত দিতে দেব না।' SIR প্রক্রিয়া নিয়েও কড়া প্রশ্ন তোলেন মমতা। তার বক্তব্য, ' SIR করতে ৩ বছর সময় লাগে। আমরা বলেছি বৈধ কোনও ভোটারের নাম যেন বাদ না যায়। কিন্তু নির্বাচনের আগে জোর করে এই প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হচ্ছে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই তড়িঘড়ি করে ২ মাসের মধ্যে SIR সারতে চাইছে কমিশন।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের