নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - কাশীর বেনারস ঘাট এবার জেলাতেই। এমনই চমক অপেক্ষা করছে এ বছর পূর্ব মেদিনীপুরের দুর্গাপুজোয়। প্যান্ডেলে পা রাখলেই চোখের সামনে খুলে যাচ্ছে বেনারসের গঙ্গার ঘাট। ধাপে ধাপে সাজানো সিঁড়ি, মাথা তুলে দাঁড়ানো মন্দির, চারদিকে প্রদীপের আলো। সব মিলিয়ে যেন সত্যিই পৌঁছে গেছেন কাশীতে।
সূত্রের খবর, দুর্গাপুজো মানেই অভিনব থিমের সমাহার। দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে প্রতিটি প্যান্ডেলের অভিনব সাজসজ্জা। এবছর পূর্ব মেদিনীপুরের এগরার নবরূপ ক্লাবের থিমেও থাকছে এক বিশেষ চমক।
মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়বে ঘাটের ধাপ, পুরনো মন্দিরের দেওয়াল আর চারপাশে অসংখ্য প্রদীপের ঝলমলে আলো। সূক্ষ্ম কারুকাজে এমনভাবে বেনারসের দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে যে, দর্শনার্থীরা এক মুহূর্তের জন্য মনে করবেন যেন সত্যিই কাশীর ঘাটে এসে পড়েছেন।
ক্লাবের কর্মকর্তা মিন্টু কুমার দাস জানান, “এবার আমাদের থিম বেনারস ঘাট। সঙ্গে থাকছে লাইভ গঙ্গাআরতি ও লেজার সাউন্ড শো। মণ্ডপের কাজ প্রায় শেষ পর্যায়ে। বৃষ্টির কারণে দু’দিন পিছিয়েছিল কাজ, তবে এখন আমরা পুরোপুরি প্রস্তুতির শেষ মুহূর্তে আছি। উদ্বোধন হবে মহা চতুর্থীতে।”

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের