নিজস্ব প্রতিনিধি , লাহোর - ৮০৭ দিন পর অবশেষে শতরান হাঁকিয়ে নিলেন বাবর আজম।শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শতরান করে দলকে জয় এনে দিলেন পাক ব্যাটার। ২০২৩ সালে নেপালের বিরুদ্ধে শতরান করার পর এই সেঞ্চুরিতে নজির গড়লেন বাবর। ৮৪ ইনিংসের পর অনুরাগীদের শান্ত করলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০তম শতরান করলেন বাবর। ছুঁয়ে ফেললেন প্রাক্তন ক্রিকেটার সৈয়দ আনোয়ারের কীর্তি। এক দিনের ক্রিকেটে আনোয়ারেরও ২০টি শতরান রয়েছে। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে আর কারও এই কীর্তি নেই। পাকিস্তানের মাটিতে বাবর এক দিনের ক্রিকেটে অষ্টম শতরান করলেন। টপকে গেলেন মহম্মদ ইউসুফের সাতটি শতরানের নজির। পাকিস্তানের আর কোনও ক্রিকেটার দেশের মাটিতে এক দিনের ক্রিকেটে এতগুলি শতরান করতে পারেননি।
১৩৬তম ইনিংসে ২০তম শতরানে পৌঁছালেন বাবর তিনি বিশ্বের তৃতীয় দ্রুততম ব্যাটার। সবচেয়ে কম ১০৮টি এক দিনের ইনিংসে ২০টি শতরান রয়েছে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি এক দিনের ক্রিকেটে ২০তম শতরান করেছিলেন ১৩৩ তম ইনিংসে।
ম্যাচ শেষে বাবর বলেছেন, "শতরান না পাওয়া নিয়ে খুব চিন্তিত ছিলাম তেমন বলব না। ঈশ্বর যখন চাইবেন, তখনই হবে। যেভাবে আউট হয়ে যাচ্ছিলাম, সেটা নিয়ে কাজ করেছি। দেশের মাটিতে খেললে চেষ্টা করি, যতটা বেশি সম্ভব সময় পিচে সময় কাটানোর। সৈয়দ আনোয়ারের মতো খেলোয়াড়ের কীর্তি স্পর্শ করতে পেরে সত্যিই ভালো লাগছে। পাকিস্তানের হয়ে এক দিনের ক্রিকেটে ২০টি শতরান করতে পারব কখনও ভাবিনি। এটা আত্মবিশ্বাস যোগাবে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের