নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - দেশে খুদে প্রতিভাদের সংখ্যা বেড়েই চলেছে। এবার সেই তালিকায় যুক্ত হল পূর্ব বর্ধমানের খুদে পিয়ালী। গত ৭ ই জুলাই দার্জিলিংয়ে জাতীয় যোগ প্রতিযোগিতায় ৮-৯ বছরের সাব জুনিয়র গ্রুপে স্বর্ণপদক জেতেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সরডাঙ্গা গ্রামের পিয়ালী দাস। সেই সুবাদেই মালয়শিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। বিদেশের মাটিতে এবার সোনালী সাফল্য পেলেন তিনি।
মালয়শিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া যোগ প্রতিযোগিতায় সোনা জিতে দেশকে গর্বিত করলেন পিয়ালী। ভিয়েতনাম , বাংলাদেশ , শ্রীলঙ্কা , থাইল্যান্ড সহ মত ন'টি দেশকে পেছনে ফেলে ভারতের নাম উজ্জ্বল করেন তিনি। কঠিন পরিস্থিতি অতিক্রম করেই বিদেশের মাটিতে সাফল্য পেলেন খুদে পিয়ালী।

দেশে ফেরার পরেই পরিবার সহ পিয়ালীর গ্রামের লোকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাবা মেয়েকে কোলে তুলে নেন। মেয়ের সাফল্যে ভীষণই উচ্ছ্বসিত বাবা। তিনি বলেছেন, " মেয়ের সাফল্যে আমি গর্বিত। তবে ওর যাত্রা সহজ ছিল না। আর্থিক দিক থেকে ভীষণই দুর্বল ছিলাম। মালয়শিয়া যাওয়ার মত টাকা ছিল না। বিভিন্ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ সংস্থাদের সাহায্যে আজ মেয়েকে বিদেশে পাঠাতে পেরেছি।"
পিয়ালীর বাবা আরও বলেছেন, "কেউ ৭০ হাজার , কেউ ৫০ হাজার দান করেন। একজন গাড়ি চালক আমার হাতে ৫ হাজার টাকা তুলে দেন। এছাড়াও যাদের অবদান ভোলা যায়না তারা হলেন স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ পূর্বস্থলী থানার আইসি বাবু। ওনারা প্রত্যেকে আমার মেয়ের সাফল্যের জন্য অবদান রেখেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

পিয়ালীকে দেশে ফেরার পর শুভেচ্ছা জানান এলাকার বিধায়ক। তার গায়ে দেশীয় পতাকা জড়িয়ে দেন স্থানীয় বাসিন্দা। শুধু তাই নয় , তার গলায় মালা দিয়ে সম্বর্ধনা জানানো হয়। মেয়ের সাফল্যের পরেই বিধায়ককে মিষ্টিমুখ করান পিয়ালীর বাবা। ভারতের মুখ উজ্জ্বলের নেপথ্যে যুক্ত হল আরও এক খুদে প্রতিভার নাম।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের