নিজস্ব প্রতিনিধি , হুগলি - ক্যারাটেতে বিরাট সাফল্য পেলেন তারকনাথ সর্দার। খেলায় নয় পরিচালনার মত গুরুদায়িত্ব পেলেন হুগলির কোন্নগরের তারকনাথ। এশিয়া মহাদেশীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর বসে গত ৫-৭ ই সেপ্টেম্বর চীনের শওগুয়ান শহরে। সেখানেই বিচারকের পরীক্ষায় উত্তীর্ণ হলেন তারকনাথ।
বাংলা তথা গোটা ভারতবর্ষের নাম উজ্জ্বল করলেন তারকনাথ। প্রতিযোগিতার দু'দিন আগে চীনে একই জায়গায় আয়োজিত হয় এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারকের পরীক্ষা। সমগ্র বাংলা থেকে মোট ৫ জন বিচারকের পরীক্ষায় বসেন। যাদের মধ্যে তিনি সর্বোচ্চ ফলাফল করেন। ভারতীয়দের মধ্যে এই পরীক্ষায় বসেন প্রায় ২৯ জন। তাদের মধ্য থেকে ১০ জন পরীক্ষায় পাশ করেন। সেই দশজনের মধ্যে তারকনাথ অন্যতম। ভারতীয় ক্যারাটের মান একধাপ নয় অনেকটাই এগিয়ে নিয়ে গেলেন তিনি।

গত ৯ ই সেপ্টেম্বর চায়না থেকে দেশে ফিরেছেন তারকনাথ। ২০০৮ সালে হুগলি ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন তারকনাথ। বহু ছাত্র ছাত্রী তার অধীনে অনুশীলন করেছেন। তাকে যথেষ্ট সম্মান সহ ভালবাসা দেন তারা। প্রিয় কোচের এই সাফল্যে ভীষণই উচ্ছ্বসিত তারা। হুগলি জেলায় এই খবর ছড়িয়ে পড়তেই তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন সকলেই।

সাফল্যের পর তারকনাথ বলেছেন , "হুগলি জেলার ক্যারাটে অ্যাসোসিয়েশন , রাজ্য সহ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত। হুগলি জেলার ক্লাব ও স্কুল ক্যারাটে প্রতিযোগিতায় আমার ছাত্র ছাত্রীরা জাতীয় স্তরে মেডেলের আনন্দ উপভোগ করেছে। আজকে আমার সাফল্যে ভীষণই ভাল লাগছে। খুব খুশি আমি। এতদিন ছাত্র ছাত্রীদের অনুশীলন করিয়েছি। এবার তার থেকেও গুরুদায়িত্ব পেলাম। আশা করছি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারব।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের