নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাজার হাজার টাকার টিকিট বিক্রি করেও লিওনেল মেসিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলেন না শতদ্রু দত্ত। সমর্থকের ক্ষোভ উগরে উঠেছে উদ্যোক্তা শতদ্রুর ওপর। গতকালই তারা গ্রেফতারের দাবি তোলে। এরপর কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই বিধাননগর আদালতে পেশ করা হয়েছে উদ্যোক্তা শতদ্রু দত্তকে। আর কিছুক্ষণের মধ্যেইশুরু হবে মামলার শুনানি।
জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে শতদ্রুর বিরুদ্ধে। টিকিটের টাকা ফেরতের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ সমর্থকরা। শুধু তাই নয় , ডিজি রাজীব কুমারও বলেছেন , টাকা ফিরিয়ে দেওয়া উচিত। বিশৃঙ্খলার পর এবার একে একে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারের পর গতকাল ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে শতদ্রুকে।
মাঠের ভিতর ৬০০০ লোককে ঢোকানোর জন্য পাস বিলি করা হয়েছিল। শতদ্রুর অনুমতিতে এই ৬০০০ পাস কার দ্বারা বিলি করা হয় সেই খবরও নিচ্ছে পুলিস। যুবভারতীর ঘটনায় সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। এখনও স্টেডিয়ামে ছড়িয়ে ছিটিয়ে ক্লোজ প্রক্সিমিটি সিকিউকরিটি পাস। কার্ডে লেখা সোশ্যাল মিডিয়া সেল। কার্ডে বিধাননগরের স্পেশাল ব্রাঞ্চের ডিসির সইও ছিল।
অন্যদিকে , সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সহ ভারতীয় ফুটবল ফেডারেশন , দুই পক্ষের তরফেই জানানো হয় কোনোভাবেই এই অনুষ্ঠান আয়োজনের জন্য তাদের থেকে পরামর্শ বা অনুমতি নেওয়া হয়নি। তাই সমস্ত দায়ভার উদ্যোক্তাদের। এরপর আয়োজক শতদ্রু দত্তের ওপর আরও ক্ষোভ বেড়েছে সকলের। এবার দেখার বিষয় মামলায় কি শুনানি দেয় আদালত। স্টেডিয়াম চত্বরের অবস্থা এখনও ঠিক গতকালের মতই। কিছুক্ষণ আগেই স্টেডিয়াম পরির্দশনে ঢুকেছেন রাজ্যপাল।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা