নিজস্ব প্রতিনিধি , নদীয়া - 'বিধায়ককে খুঁজে দিন' - নির্বাচনের আগে এমন পোস্টার ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণগঞ্জে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদল বিষয়টিকে হাতিয়ার করলেও, বিরোধী শিবিরের অভিযোগ - এর নেপথ্যে তৃণমূলের চক্রান্ত। ভোটের মুখে এই বিতর্ক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক আশীষ কুমার বিশ্বাস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে জয়ী হয়ে তিনি এই পদে আসীন হন। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর নজরে আসে বিভিন্ন প্রান্তে তাঁর ছবি সহ ছড়ানো পোস্টার। সেখানে লেখা - 'ED, CBI, পুলিশ - বিধায়ককে খুঁজে দিন। সৌজন্যে, কৃষ্ণগঞ্জ সচেতন নাগরিক সমাজ'।

বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেন একাংশ বাসিন্দা, নিন্দা জানান অনেকেই। এ বিষয়ে শাসকদলের বক্তব্য, পোস্টারে উত্থাপিত দাবি সঙ্গত। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ কাজেও বিধায়কের উপস্থিতি লক্ষ্য করা যায় না, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগও নেই। যদিও এই দাবি অস্বীকার করেছে বিজেপি। দলের অভিযোগ, নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৃণমূল অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ সরকার বলেন, 'বিধায়ক খুব ভালো মানুষ। তিনি সবসময় সাধারণ জনগণের মধ্যেই থাকেন। যাঁরা এই ধরনের পোস্টার মেরেছে, তাঁরা ভালো করেনি। এটা নিশ্চয়ই বিরোধীপক্ষের কাজ'।

বিধায়ক আশীষ কুমার বিশ্বাস জানান, 'কেউ বলতে পারবে না, আমি কখনও কারও কাছ থেকে এক পয়সাও নিয়েছি। তহবিলে ১ কোটি টাকারও বেশি কাজের অনুমোদন হয়ে রয়েছে, কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে। এই এলাকায় বিজেপির ঘাঁটি শক্ত, তাই তৃণমূল ভয় পেয়ে এসব করছে'।
অন্যদিকে, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ সরকার বলেন, 'এই বিধানসভায় ৩০টি বুথ, ১৩ দিন মানুষ বিধায়ককে দেখেনি। দলীয় কর্মসূচিতেও তাঁর সক্রিয়তা চোখে পড়ে না। বিজেপির কর্মীরাই তাঁর প্রতি অসন্তুষ্ট। শাসকদলের সময় নেই নিজেদের কাজ ছেড়ে কাউকে নিয়ে ভাবার। স্বাধীনতার পর থেকে এমন জনপ্রতিনিধি দ্বিতীয় আর কেউ নেই'।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের