নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রথম ম্যাচে শুরু করলেও শেষটা ভাল হয়নি। তবে দ্বিতীয় টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডর মুখের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে এনেছেন ইশান কিষান। ৬ রানে ২ উইকেটের পর যেভাবে শুরু করলেন তা সত্যিই প্রশংসনীয়। এই ছন্দের জন্যই তাকে বিশ্বকাপের দলে সুযোগ দেওয়া হয়েছে। জয়ের পর ম্যাচ নিয়ে মুখ খুললেন ইশান। নিজের আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন তিনি।
ইশান বলেছেন , "আমি শুধু বল দেখে খেলেছি। ঝুঁকি নিইনি। আড়া ব্যাটে খেলতে যায়নি। ঠিক করেছিলাম, মারার বল পেলে মারব। জানতাম, শিশির পড়ছে। নিজের উপর ভরসা রেখেছি। দলের জয়ে অবদান রাখতে পেরে ভাল লাগছে।"
ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করেছেন ইশান। তবে বোর্ডের নির্দেশেই কি ঘরোয়া ক্রিকেট খেলেছেন? প্রশ্নের জবাবে তিনি বলেন , "আমি নিজের ইচ্ছায় ঘরোয়া ক্রিকেটে ফিরেছি। নিজেকে তৈরি রাখার চেষ্টা করেছি। রান করলে আত্মবিশ্বাস বাড়ে। সেটাই হয়েছে। নিজের রাজ্যকে চ্যাম্পিয়ন করেছি। ভাল খেলার পুরস্কারও পেয়েছি।"
উল্লেখ্য , ১৫.২ ওভারেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। যার অন্যতম কারণ ইশান কিষান। অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। ভারতের ওপর যখন সবথেকে বেশি প্রেসার ঠিক তখনই দলকে ভরসা যুগিয়ে জয় এনে দিয়েছেন। ১১ টি চারসহ ২ টি ছয়ের সাহায্যে ইনিংসটি সাজিয়েছিলেন। ম্যাচের পর যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছিল তাকে। নিজের ইনিংসের প্রতি যথেষ্ট সন্তুষ্ট ছিলেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের