693689ae6bac2_mamata banerjee indigo
ডিসেম্বর ০৮, ২০২৫ দুপুর ০১:৪৮ IST

বিজেপি নিজেদের ভোট নিয়ে ব্যস্ত, মানুষের কথা ভাবে না , ইন্ডিগো বিপর্যয় নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেশজুড়ে ইন্ডিগোর পরিষেবায় নজিরবিহীন অচলাবস্থা জারি। দিনে দিনে বাড়ছে যাত্রী ভোগান্তি, বাতিল হচ্ছে একাধিক উড়ান। এই পরিস্থিতির মাঝেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দমদম বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারের 'পরিকল্পনাহীনতাকে' দায়ী করলেন সম্পূর্ণ পরিস্থিতির জন্য।

গত কয়েকদিন ধরে ইন্ডিগোর একাধিক বিমান বাতিল হওয়ায় দেশজুড়ে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নির্ধারিত সময়ে বিমান না পেয়ে বহু যাত্রীকে বাধ্য হয়ে বিকল্প পথে যাত্রা করতে হয়েছে। উড়ানের পরিবর্তে ট্রেন বা সড়কপথে যাত্রা করায় সময় বেড়েছে বহু গুণ, সঙ্গে বেড়েছে শারীরিক ও মানসিক চাপ। সামাজিক মাধ্যমে ক্ষোভে উত্তাল যাত্রীরা বিমান পরিষেবা নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন।

এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ' বেশ কয়েকদিন ধরে বিমান পরিষেবা না পাওয়ায় সবার সমস্যা হচ্ছে। কোনও পরিকল্পনা না থাকার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা একেবারে বিপর্যয়। আর এখন এই বিমানের ভাড়া ৩ হাজার থেকে বেড়ে ৫০ হাজার হয়ে গেছে।' তিনি আরও দাবি করেন, 'এর জন্য কেন্দ্র দায়ী। কেন্দ্রের সরকারের আগে থেকে পরিকল্পনা করা উচিত ছিল। তাহলেই তারা সব নির্দেশ দিয়ে পরিস্থিতি সামলাতে পারত। কীভাবে আপনারা এভাবে সাধারণ মানুষকে হেনস্থা করতে পারেন? আমার তো মনে হয়, এর জন্য যাত্রীরা আদালতে যেতে পারেন।'

এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি জানান, ' বিমান বাতিলের পর যাত্রীদের যে অন্য পথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ অবাস্তব। বিমানে যে রাস্তায় ২ ঘণ্টা লাগে, ট্রেনে সেই একই রাস্তায় লাগে ২৪-৩৬ ঘণ্টা। তার উপর আগাম রিজার্ভেশন – সবমিলিয়ে যাত্রীরা ভয়ানক ভোগান্তিতে পড়ছেন।' কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রের বিজেপি সরকার সবসময় ভোটের কথা ভাবে, আর আমরা ভাবি মানুষের কথা। তাই যাত্রীদের এই বিপদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।'

আরও পড়ুন

ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভুলেছে বিজেপি , নেতাজি প্রসঙ্গে তোপ মমতার
আগস্ট ০৪, ২০২৬

নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী

দেশ আগে রাজনীতি পরে , NCPI বৈঠক নিয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল
আগস্ট ০৪, ২০২৬

NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ভবানীপুর নির্বাচনী মামলায় বিলম্ব , নথি না মেলায় ক্ষুব্ধ হাইকোর্ট
আগস্ট ০৪, ২০২৬

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির

শ্যামবাজারের বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , মেট্রো স্টেশনের নাম বদলের বড় প্রস্তাব অগ্নিমিত্রা পালের
আগস্ট ০৪, ২০২৬

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের

শুভেন্দুর বাড়িতেও ছিল হামলার ছক! হামিমকে জেরা করে মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য
আগস্ট ০৪, ২০২৬

হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের