নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - নির্বাচনের আবহে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রচার ঘিরে গেরুয়া শিবির ও তৃণমূলের মধ্যে তৈরি হলো তীব্র সংঘাতের পরিস্থিতি। ঘটনাকে কেন্দ্র করে শহরের ২১ নম্বর ওয়ার্ড এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে নামাতে হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সামনেই বিধানসভা নির্বাচন। তাই ময়দানে নামার আগে ভগবানের আশীর্বাদ নিতে দক্ষিণ কেন্দ্রের প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র অনুগামীদের নিয়ে রবিবার এলাকার এক মন্দিরে পূজো দিতে যান। অভিযোগ, দীর্ঘক্ষণ শাসকদলের লোকেরা দেবালয়ে তালা ঝুলিয়ে রাখে যাতে তাঁরা আরাধনা করতে না পারেন। যার ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকেও। এরপর কর্মসূচি পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় প্রতিপক্ষরা লাঠি নিয়ে বাধা দেয়। এমনকি বাদ্যযন্ত্র বাজানোতেও বারণ করা হয় বলে দাবি বিরোধী গোষ্ঠীর।

এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রবল বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। বিজেপির আরও অভিযোগ, তৃণমূলের কর্মীরা মদ্যপ অবস্থায় ছিল। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন মহিলা প্রার্থীর ওপর চড়াও হয়েছে। এর প্রতিবাদে পদ্ম শিবিরের সমর্থকরা দীর্ঘক্ষণ রাস্তায় বসে বিক্ষোভ দেখান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন স্থানীয় শাসক দলের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি। যদিও তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

শ্যামাপ্রসাদ ব্যানার্জি জানান, 'আজকের কর্মসূচির কোনো প্রশাসনিক অনুমতি ছিল কি না আমার জানা নেই। যদি অনুমোদন ছাড়া কোনো রাজনৈতিক দল এই ধরনের কাজ করে তবে তা অশান্তির সৃষ্টি করতে পারে। আমি অনুরোধ করব, আগামী দিনে এমন ঘটনা ঘটলে আইন যেন সজাগ থাকে। বিপক্ষের দাবি সম্পূর্ণ মিথ্যা। আমি আসার পর আমার ছেলেরা কোনো গন্ডগোল করেনি। উল্টে ওরাই আমাদের ওপর চড়াও হয়েছিল'।
মৌমিতা বিশ্বাস বলেন, 'প্রধানমন্ত্রী সবসময় বলেন মানুষের সেবা করুন, তাঁরা দুহাত তুলে আশীর্বাদ দেবেন। আমরা সেই আদর্শে বিশ্বাসী। আজকে একজন নারী প্রার্থীর সঙ্গে যা হলো তা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি। সবাইকে বলব সুস্থ ও ভদ্রভাবে থাকুন, নাহলে আমি নিজে আইনজীবী হিসেবে আইনি পথ নিতে বাধ্য হব'।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের