নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বসিরহাট দক্ষিণে দলীয় কর্মীসভা থেকে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে তীব্র চর্চার কেন্দ্রে তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে তিনি বিজেপিকে ‘ঝাঁটা মেরে তাড়ানোর’ ডাক দেন, যা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই মন্তব্যকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে।
বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। যারা ভোটের আগে বাংলার মা-বোনেদের অপমান করে, তারা ক্ষমতায় এলে বাংলাকে শ্মশানে পরিণত করবে। তাই বিজেপিকে ঝাঁটা মেরে তাড়াতে হবে।' তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
যদিও এই মন্তব্যের পর তৃণমূল বিধায়কের দাবি, ' তৃণমূল যখন একদিকে সাধারণ মানুষকে লক্ষীর ভান্ডার বেকার ভাতা দিচ্ছে। উল্টো দিকে বিজেপি সাধারণ মানুষকে উপহার দিচ্ছে SIR এর হয়রানি। লজিক্যাল ডিসক্রিমেন্সি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে হয়রানি। সাধারণ মানুষের যখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে তখন এটাই হয়।'
তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পাল্টা কটাক্ষের সুর চড়িয়েছে বিরোধী শিবির। স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেন, ' তৃণমূল বিধায়কের কথা এমনিও কেউ মানে না। আর তৃণমূলের সংস্কৃতিই হচ্ছে এটা গুণ্ডাগিরি করা। আগামী নির্বাচনে সাধারণ মানুষ গণতন্ত্রের ঝাঁটা দিয়ে এই তৃণমূলকে বিদায় করবে। আর নবান্ন থেকে ঝাঁট দিয়ে তৃণমূল সরকারকে গঙ্গায় বিসর্জন দেবে।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা